বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২৩ রাত ০৯:৪৩
৩৩৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নানা কর্মসূচির মধ্যে দিয়ে ভোলায় বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) ভোলা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচির মধ্যে ছিল দলীয় কার্যালয়ে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে মাল্যদান,কেককাটা উৎসব, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোলা জেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মামুন এর সঞ্চলনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুব লীগের সহ-সভাপতি হুমায়ুন কবীর। এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা যুব লীগের সাধারন সম্পাদক আতিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন-জেলা যুব লীগের সহ-সভাপতি নুরে আলম স্বপন, ভোলা সদর থানার যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট জাকির হোসেন রিপন, ইব্রাহিম খলিল, পৌর যুব লীগের সাধারন সম্পাদক নুরনবী শামীম, জেলা যুব লীগের দপ্তর সস্পাদক আকতার হোসেন, উপ-দপ্তর সম্পাদক রুবায়েত হোসেন সুশান, যুবলীগ নেতা হাসান মোর্শেদ জুয়েল, ভোলা জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাধারন সম্পাদক আবিদুল আলম, ভোলা সদর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হাসান ফাহাদ,জেলা যুব লীগের প্রচার সম্পাদক হোসাইন সাদী, ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফ হোসেন, যুক্তরাষ্ট্রের আওয়ামীযুব লীগের সদস্য শামীম পারভেজ সজল, ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক হাসিব মাহামুদ মার্শেল, ভোলা জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিব মাহামুদ হিমেল,সাবেক ছাত্রলীগ নেতা রাকিব সিকদার সহ বিভিন্ন ইউনিটের যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক,শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামকে এগিয়ে নিতে দেশের যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে যুবলীগ প্রতিষ্ঠা করা হয়। যুবলীগ সব সময় স্বাধীনতার পক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী শক্তি হিসেবে কাজ করেছে। আগামী দিনেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সারাদেশের ন্যায় ভোলা জেলা যুবলীগ বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকবে। একই সাথে আগামী নির্বাচনে ভোলার -৪ টি আসনে আওয়ামীলীগ প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগ মাঠে থাকার প্রতিজ্ঞা গ্রহন করেন। কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থকের ঢল নামে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত