অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

বিএনপি না আসলেও নির্বাচন যথাসময়ে হবে: কৃষিমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১০ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০০

remove_red_eye

৩৪৬

বিএনপি না আসলেও যথাসময়ে জাতীয় নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কয়েকদিন মধ্যেই এই নির্বাচনের তফসিল ঘোষিত হবে।
আজ শুক্রবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় পীরগাছা সেন্ট পলস উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। কৃষিমন্ত্রীর পৃষ্ঠপোষকতায় মধুপুর উপজেলা আওয়ামী লীগ ও বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতাল এ অনুষ্ঠানের আয়োজন করে।   
মন্ত্রী বলেন, কোন দল নির্বাচনে না আসলে নির্বাচন হবে না- এরকম কোন বিধান সংবিধানে নেই। বিএনপি না আসলেও আরো অনেক দল নির্বাচনে আসবে। কাজেই, যথাসময়েই নির্বাচন হবে।
বিএনপি নির্বাচনে না আসলে নির্বাচন কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্যতা পাবে। তবে আমরা যেরকম গ্রহণযোগ্যতা আশা করি, ততটুকু হয়তো হবে না।
সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে উল্লেখ করে মন্ত্রী বলেন, শান্তিপূর্ণ ও সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। যে কোন পরিস্থিতিতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে সব রকমের পর্যাপ্ত ক্ষমতা দেওয়া আছে।
বিনামূল্যে চিকিৎসাসেবা আয়োজন প্রসঙ্গে কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছেন। তারই অংশ হিসেবে আমরা এ ব্যতিক্রমী আয়োজনটি করেছি।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার ৬০ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ প্রায় ১৫০ জনের মেডিকেল টিম সকাল ৮ টা থেকে সারাদিন  চিকিৎসা সেবা দিয়েছেন। ফ্রি চিকিৎসা সেবার পাশাপাশি ফ্রি মেডিসনও দেয়া হয়েছে। 
অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য মো. ইয়াকুব আলীর সভাপতিত্বে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন, পৌর মেয়র সিদ্দিক হোসেন খান, সেন্ট পলস গীর্জার পুরোহিত ফাদার লরেন্স সিএসসি, আলোক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল গফুর মন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদুল আলম, সাদিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সুত্র বাসস

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...