অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত : খাদ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৮ই নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৮

remove_red_eye

৩২৩

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বিএনপি-জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করা উচিত।
তিনি আজ নওগাঁর সাপাহারে দিঘীরহাট কলেজ মাঠ প্রাঙ্গণে গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত জনগণের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘যে দল আগুন সন্ত্রাস করে, হাসপাতালে আগুন দেয়, অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেয়, তাদের এদেশে রাজনীতি করার অধিকার নেই। এদেরকে রুখতে হবে। যারা ভোট বানচাল করতে চায় তাদের প্রতিরোধ করতে হবে। বিএনপি ভোটে আসতে চায় না, কারণ তাদের কোনো অর্জন নেই।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মা’দেরকে তিনি একটু বেশি ভালোবাসেন এ কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, মা’দের মোবাইলে সন্তানদের উপবৃত্তির টাকা, গর্ভবতী নারীদের ভাতা, বয়স্ক ও বিধবাদেরও ভাতা দেন সরকার। এসব কারণে সমাজে নারীদের অবস্থানের উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কোনো কর্মসূচি ছিল না। আওয়ামী লীগ সরকারের আমলে চালু হওয়া কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিল তারা। শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় এসে আবারো সেই কমিউনিটি ক্লিনিক চালু করেছেন। গরিব মানুষ কমিউনিটি ক্লিনিকে ২৮ ধরনের ওষুধ বিনামূল্যে পাচ্ছে।
খাদ্যমন্ত্রী এ সময় উল্লেখ করেন, আশ্বিন মাসে উত্তরাঞ্চলে মঙ্গা হতো। মানুষ কষ্ট পেত। এখন মঙ্গা নেই, সোনালি ফসলে ভরে উঠেছে কৃষকের মাঠ। ‘আমাদের খাবারের অভাব নেই। মাটির ঘরের জায়গায় এখন পাকা ঘরে আছে মানুষ’।
গোয়ালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহজাহান হোসেন।
বিদেশিদের ওপর ভর করে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না ঃ একই দিনে খাদ্যমন্ত্রী সাপহারে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বিএনপি ভীতি সৃষ্টির চেষ্টা করছে। আগুন সন্ত্রাস করে জনগণের সম্পদ নষ্টকারীদের প্রতিরোধ করতে হবে। আগুন সন্ত্রাস আর বিদেশিদের ওপর ভর করে এদেশে রাষ্ট্র ক্ষমতায় আসা যাবে না।’
চহেড়া আলাদীপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল্যাহ আল মামুন, সাপাহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ শামসুল আলম শাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মাসুদ রেজা সারোয়ার এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাহজাহান হোসেন।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...