বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০২৩ রাত ১১:২৪
৩৬৭
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ঘরে ঘরে গ্যাস সংযোগ,গ্যাস ভিত্তিক শিল্প কারখানাসহ দক্ষিণাঞ্চলের শিল্পায়নের স্বার্থে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিলের দাবিতে ভোলায় মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। তবে আন্দোলনকারীদের ভোলার নব নির্মিত ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাঁধার মুখে পন্ড হয়ে গেছে। মঙ্গলবার দুপুরে ভোলা শহরের বাংলা স্কুল মাঠের ভাষানী মঞ্চে ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আয়োজনে এ মহা সমাবেশ হয়েছে।
ভোলার গ্যাস রক্ষায় দক্ষিণাঞ্চলের নাগরিক আন্দোলন কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোবাশ্বের উল্ল্যাহ চৌধুরী ,সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, বরিশাল মহানগর ছাত্রফ্রন্ট সভাপতি বিজন রায়, বরিশাল মহানগর ছাত্রফ্রন্ট সাধারণ স¤পাদক সুজন আহমেদ, ভোলা ওবায়দুল হক মহাবিদ্যালয়ের প্রভাষক কামরুল আহসান হিরণ, ভোলা ছাত্র ইউনিয়নের সভাপতি আল আমিন,সম্পাদক আরিফ, ফরিদপুরের বাসদ নেতা সজল বারই, পটুয়াখালি বাসদের সমন্বয়ক জহিরুল আলম স্বপন, বাসদ গোপালগঞ্জের বাসদ নেতা মোশারেফ হোসেন ঢালী প্রমুখ। এ সময় বক্তারা ভোলার গ্যাস ভোলা সহ দেশের দক্ষিণাঞ্চলে গৃহস্থালিতে গ্যাসের সংযোগ তার পাশাপাশি গ্যাস ভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার দাবি জানান। এছাড়াও ২৮ বছর ধরে ভোলাসহ দক্ষিণাঞ্চলেকে গ্যাস বঞ্চিত রেখে অন্যত্র গ্যাস সরবরাহের উদ্দ্যোশ্যে ইন্ট্রাকোর সাথে করা চুক্তি অপচুক্তি বাতিলের দাবী জানান। এদিকে মহা সমাবেশ শেষে আন্দোলনকারীরা ভোলার ব্যাপরী বাজার এলাকায় নব নির্মিত ইন্ট্রাকো বেজ স্টেশন ঘেরাও এর উদ্দেশ্যে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশের সাথে আন্দোলনকারীদের কিছু সময় কথা কাটা কাকাটি ও ধাক্কা ধাক্কি হয়। পরে আন্দোলনকারীরা আগামী নভেম্বর মাসের মধ্যে সুন্দরবন ইন্ট্রাকো চুক্তি বাতিল না হলে ডিসেম্বর মাসে আরো কঠোর কর্মসূচী দেয়া হবে তারা আল্টিমেটাম দেন।
উল্লেখ্য, ভোলা জেলায় ৯টি গ্যাস ক‚পে বিপুল পরিমান ( প্রায় ৩ টিসিএফ) গ্যাস মজুদ রযেছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত