বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১০:৩৮
৩৩০
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির ডাকা হরতালে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় তেমন কোন প্রভাব পড়েনি। মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। আজ রবিবার সকাল থেকে বিএনপির হরতাল উপেক্ষা করে শহরের অধিকাংশ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। প্রতিদিনের মতোই রিক্সা গাড়ি চলাচল করেছে । ভোলা -চরফ্যাসন রুটে দূর পাল্লার যাত্রীবাহী বাস যথারীতি ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস ষ্ট্যান্ড থেকে চলাচল করেছে। তবে সকালে মহাজনপট্টি বিএনপি কার্যালয় এলাকায় কিছু দোকান বন্ধ থাকতে দেখা যায়। এ সময় বিএনপি কার্যালয় বন্ধ থাকতে দেখা যায়। এদিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব টহলের পাশাপাশি মোতায়ন করা হয়। লালমোহন প্রতিনিধি জানান, \ রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে ভোলার লালমোহনে বিএনপি ঘোষিত সেই হরতালের ছিটেফোটাও নেই। সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে যানবাহন ও মানুষজন। খোলা রয়েছে সব ধরনের দোকানপাট ও হোটেল রেস্টুরেন্ট। মানুষের অবাধ চলাফেরায় বুঝাই যায়নি দেশে হরতাল চলমান। তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা মিয়া জানান, লালমোহনের জনগণ শান্ত। তাই এখানে হরতালের কোনো প্রভাব পড়েনি। বাজারের ব্যবসায়ীরা কোনো প্রকার শঙ্কা ছাড়াই সকাল থেকে তাদের দোকানপাট খোলা রেখেছেন।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এখানে হরতালের কোনো প্রভাব নেই। তবুও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত