অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় হরতালে জনজীবনে কোন প্রভাব পরেনি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০২৩ রাত ১০:৩৮

remove_red_eye

৩৪২

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  বিএনপির ডাকা হরতালে উপকূলীয় দ্বীপজেলা ভোলায় তেমন কোন প্রভাব পড়েনি। মানুষের জীবনযাত্রা ছিলো স্বাভাবিক। আজ রবিবার সকাল থেকে বিএনপির হরতাল উপেক্ষা করে শহরের অধিকাংশ দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিলো। প্রতিদিনের মতোই রিক্সা গাড়ি চলাচল করেছে ।  ভোলা -চরফ্যাসন রুটে দূর পাল্লার যাত্রীবাহী বাস যথারীতি  ভোলা বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস ষ্ট্যান্ড থেকে চলাচল করেছে। তবে সকালে মহাজনপট্টি বিএনপি কার্যালয় এলাকায় কিছু দোকান বন্ধ থাকতে দেখা যায়। এ সময় বিএনপি কার্যালয় বন্ধ থাকতে দেখা যায়। এদিকে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব টহলের পাশাপাশি মোতায়ন করা হয়। লালমোহন প্রতিনিধি জানান, \ রোববার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি। তবে ভোলার লালমোহনে বিএনপি ঘোষিত সেই হরতালের ছিটেফোটাও নেই। সকাল থেকে স্বাভাবিকভাবে চলছে যানবাহন ও মানুষজন। খোলা রয়েছে সব ধরনের দোকানপাট ও হোটেল রেস্টুরেন্ট। মানুষের অবাধ চলাফেরায় বুঝাই যায়নি দেশে হরতাল চলমান। তবে কোনো প্রকার অপ্রীতিকর  ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে থানা পুলিশ।
লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. মোস্তফা  মিয়া জানান, লালমোহনের জনগণ শান্ত। তাই এখানে হরতালের কোনো প্রভাব পড়েনি। বাজারের ব্যবসায়ীরা কোনো প্রকার শঙ্কা ছাড়াই সকাল থেকে তাদের দোকানপাট খোলা রেখেছেন।
লালমোহন থানার ওসি এসএম মাহবুব উল আলম জানান, এখানে হরতালের কোনো প্রভাব নেই। তবুও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া  হয়েছে।  

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...