অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

মা ইলিশ রক্ষায় ভোলার মেঘনা নদীতে জেলা প্রশাসনের অভিযান

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৩ রাত ০৮:৩৪

remove_red_eye

৪৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে মা ইলিশ রক্ষা ভোলার মেঘনা জেলা প্রশাসন শনিবার অভিযান চালিয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী থেকে  ৩৩ জন জেলেকে আটক করে জেল জরিমানা করা হয়েছে। শুক্রবার থেকে শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় ভোলা জেলার বিভিন্ন উপজেলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে কোস্ট গার্ড,মৎস্য বিভাগ ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় ৪ লক্ষ মিটার অবৈধ জাল,  ৪০০ কেজি মাছ ও নৌকা জব্দ করা হয়েছে।
এদিকে শনিবার সকালে ভোলার ইলিশা এলাকার মেঘনা নদীতে  জেলা প্রশাসনের নেতৃত্বে বিশেষ অভিযান হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রশাসক আরিফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামানসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা।  অভিযান পরিচালনা কালে সাংবাদিকদের জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষার অভিযানে এ পর্যন্ত ৩৩৩টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং  ১০৩টি মোবাইল কোর্ট করা হয়। এখন পর্যন্ত অভিযান সফল হয়েছে। অভিযান চলাকালে মাছ ধরার অপতৎপরতা দেখা যায়নি। আগামী ৫ দিন অভিযান এমনি ভাবে সফল ভাবে অভিযান পরিচালিত করতে পারব। সরকারি যে উদ্দেশ্যে সফল হবে। এদিকে এই অভিযানের সময় অবৈধ জাল ও মাছ জব্দ করা হয়। পরে অবৈধ জালগুলো পুরিয়ে ধ্বংস করা হয়। অপর দিকে কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলার তেঁতুলিয়া নদীর  বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ কেজি মা ইলিশ ও ৩ লক্ষ মিটার অবৈধ জাল জব্দ করে। এদিকে মৎস্য বিভাগ জানান, জেলা বিভিন্ন উপজেলায় গত ২৪ ঘন্টায় আটককৃত ৩৩ জেলের মধ্যে ২০ জনকে জেল এবং বাকীদের কে জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। এ সময় ৪ লক্ষ মিটার অবৈধ জাল,  ৪০০ কেজি মাছ ও নৌকা জব্দ করা হয়েছে। আটককৃত মাছ জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে  এতিমখানা,মসজিদ ও মাদরাসায় বিতরণ করা হয়। এ পর্যন্ত জেলায় মোট আটককৃত জেলের সংখ্যা ২৩৭ জন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...