অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৮ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

সমাবেশে ত্রিমুখী সংঘর্ষ: বেশ কয়েকজন সাংবাদিক আহত

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

৪০৩

আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে রাজধানীর কয়েকটি স্থানে ত্রিমুখী সংঘর্ষে (আওয়ামী লীগ-বিএনপি-পুলিশ) বেশ কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছেন।

শনিবার (২৮ অক্টোবর) দুপুরে এ সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হন ঢাকা টাইমসের প্রতিবেদক সিরাজুম সালেকীন। তাকে চিকিৎসার জন্য জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নেওয়া হয়েছে। নিউ এইজ পত্রিকার বিশেষ প্রতিনিধি আহমেদ ফয়েজ আহত হয়েছেন।

এছাড়া আহতাবস্থায় দৈনিক কালবেলার প্রতিবেদক রাফসান জানিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গ্রীন টিভির বিশেষ প্রতিনিধি রুদ্র সাইফুল্লাহ ও ক্যামেরাম্যান আরজু, ব্রেকিং নিউজের কাজী ইহসান বিন দিদার, আহসান হাবিব সবুজ, ইনকিলাবের ফটোসাংবাদিক এফ এ মাসুম, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, ইত্তেফাকের আবু নাসের, ঢাকা টাইমসের সালেকিন, বাংলানিউজের জাফর আহমেদ, দৈনিক আমাদের সময় পত্রিকার চিফ ফটোসাংবাদিক মো. মেহরাজ, ফ্রিল্যান্সার মারুফসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্য আহত সাংবাদিকরা আশপাশের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।

রাফসানের সঙ্গে থাকা কালবেলার জ্যেষ্ঠ প্রতিবেদক রাজন ভট্টাচার্য জানান, কাকরাইল মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ চলাকালে ভিডিও ফুটেজ নিচ্ছিলেন সাংবাদিক রাফসান জানি। পুলিশের ওপর হামলার এ ফুটেজ সংগ্রহকালে দুষ্কৃতকারীরা রাফসানের ওপর হামলা চালায়।

তিনি আরও বলেন, এ সময় রাফসানের গলায় কালবেলার আইডি কার্ড ঝুলানো থাকলেও তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। হামলায় তার পুরো শরীর ক্ষতবিক্ষত হয়েছে। তার মোবাইল ফোনটিও ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। তার অবস্থা গুরুতর।

এ হামলার ঘটনায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক মামুনুর রশিদসহ কার্যনির্বাহী কমিটি তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সুত্র জাগো

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

চরফ্যাশন-মনপুরায় স্পিকার ও ভূমিমন্ত্রীর যৌথ সফরের ঘোষণা

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

ভোলা ও লালমোহনে সিএনজি চালকদের মানববন্ধন প্রতিবাদ সভা রাস্তা অবরোধ

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশনে জেলেদের তালিকা হালনাগাদ করণে সভা অনুষ্ঠিত

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

চরফ্যাশন আদালত ভবনের সামনে প্রবাসীকে মারধর

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় সর্জান পদ্ধতিতে বদলে যাচ্ছে কৃষির চিত্র

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

ভোলায় জনপ্রিয় হচ্ছে নাগা মরিচের চাষ

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

মনপুরার টানা বৃষ্টিতে জলাবদ্ধতা চরম দুর্ভোগে স্থানীয় বাসিন্দারা

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

তজুমুদ্দিনে নারী-পুরুষকে জুতার মালা পরিয়ে হেনস্তার ভিডিও ভাইরাল , থানায় মামলা আটক ৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

আরও...