বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০২৩ রাত ০৮:৫৯
২৭৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভোলার মেঘনা নদীর ইলিশা ও তুলাতুলি এবং তেঁতুলিয়া নদীতে মৎস্য বিভাগ,কোস্ট গার্ড, ও নৌ-পুলিশ অভিযান চালিয়েছে। এ সময় ৩ জন জেলেকে আটক ও ৩ লক্ষ ১৮ হাজার মিটার অবৈধ জাল, ৩৭০ কেজি ইলিশ মাছ ও নৌকা জব্দ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে ভোলার ইলিশার মেঘনা নদীতে নৌ পুলিশ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মাছ জব্দ করেছে। অপর দিকে শুক্রবার সকালে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান চালিয়ে ৩ জন জেলেকে আটক করে ও ৫ হাজার মিটার কারেন্ট জাল, ৩ হাজার মিটার বেড়া জাল জব্দ করে। অভিযান শেষ শুক্রবার সকালে আটককৃত ৩ জন জেলেকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আরাফাত হুসাইন জনপ্রতি ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন।
অপর দিকে ভোলার তেঁতুলিয়া নদীতে ভোলার কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা পৃথক অভিযান চালিয়ে ৩ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে। তবে এসময় কাউকে আটক করা যায়নি। জব্দ করা মাছ এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কোস্টগার্ডের কর্মকর্তা বৃন্দ । এছাড়া সবশেষ জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এদিকে ভোলা জেলা মৎস্য বিভাগ আরো জানান, জেলায় এখন পর্যন্ত ৯৩টি মোবাইল কোর্ট ও ৩০০টি অভিযান পরিচালনা করা হয়েছে। এতে মোট ২০৪ জন জেলেকে আটক করা হয়েছে।আটককৃত জেলেদের মধ্যে ৯৯ জন জেলে কে জেল হাজতে পাঠানো হয়েছে।বাকীদের জরিমানা ও মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।এর পাশাপাশি এখন পর্যন্ত ৮৫টি মামলা করা হয়েছে।
সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মোশারফ হোসেন শাজাহানের আজ ১৪ তম মৃত্যুবার্ষিকী
বোরহানউদ্দিনে দ্বিতীয় দিনে স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসাসহ ঔষধ পেলো কয়েক হাজার মানুষ
গণিত পরীক্ষা খারাপ হওয়ায় ভোলায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
ভোলা জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল
ভোলায় ‘শিক্ষা সুরক্ষা’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত
মনপুরায় চোরাচালান চক্রের প্রধান আসামী গ্রেফতার
ভোলায় ৪ দিন ব্যাপী স্কয়ারের ফ্রি হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা শুরু
যে হাটে বিক্রি হয় মানুষের হাড়ভাঙা শ্রম
দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ভোলায় তেলের সংকটে নদীতে নামতে পারছেন না জেলেরা
ভোলায় বারি মুগ ডালের কৌশল শীর্ষক মাঠ দিবস পালিত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক