অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোলায় গুমোট আবহাওয়া

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

৩৭৬

বাংলার কন্ঠ প্রতিবেদক : ঘূর্ণিঝড় ‘হামুন’ এর প্রভাব উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় মঙ্গলবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়া নদী এখনো শান্ত রয়েছে। তবে দুপুরে পর থেকে মেঘনা নদীর ঢেউ বাড়ছে । দুপুরে ঝড়ের সতর্ক সংকেত  বৃদ্ধি হওয়ায় চরাঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নিরাপদ আশ্রয়ে আসার জন্য নদীর তীরবর্তী এলাকায় স্বেচ্ছাসেবীরা প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।দিনভর মেঘে ঢেকে থাকায় জেলা জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে হঠাৎ করেই ভোলা থেকে মঙ্গলবার সকল নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ইলিশা ফেরিঘাট ও ভেদুরিয়া লঞ্চ ঘাটে অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। ভোলা - লক্ষীপুর রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানান, ভোলা ফেরি সার্ভিস এর ব্যবস্থাক পারভেজ খান।
এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন থেকে রক্ষা পেতে সকালে ভোলা জেলা প্রশাসন জরুরী সভা করে নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করছেন।
 স্থানীয়রা জানান,তিন দিকে নদী ও এক দিকে সাগর বেষ্টিত উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় এখনো
ঘূর্ণিঝড় ‘হামুন এর বড় ধরনের প্রভাব পড়েনি। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। মাঝে মাঝে গুড়ি গুড়ি ও হালকা বৃষ্টি হয়েছে। ভোলার মেঘনা নদীর ঢেউ বাড়ছে । ভোলা নদী বন্দরের বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম জানান, বৈরী আবহাওয়া ঘূর্ণিঝড় ‘হামুন পূর্বাভাসে আজ মঙ্গলবার সকাল থেকে ভোলা - বরিশাল, ঢাকা, লক্ষীপুর রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঘাটে এসে অনেক যাত্রী লঞ্চ না চলার কারণে বিপাকে পড়েছে। এসময় তাদের দুর্ভোগ পোহাতে হয়।
 
অপরদিকে বৈরি আবহাওয়ার কারণে মেঘনা নদীতে স্বাভাবিকের চেয়ে জোয়ারের পানি বেশি হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ হাসানুজ্জামান সাংবাদিকদের জানিয়েছেন, জোয়ারের পানি কিছুটা বাড়লেও বিপদ সীমার নিচে রয়েছে।
 ঘূর্ণিঝড় আঘাত হানার সময় যত কাছে আসছে দূর্গম চরাঞ্চল ও নদীর পাড়ের মানুষের মধ্যে উৎকন্ঠা তত বাড়ছে। তবে আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখা হলেও বিকাল ৪ টা পর্যন্ত জেলার আশ্রয় কেন্দ্রে আসার কোন খবর পাওয়া যায় নি। মঙ্গলবার বিকালে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামকে দেখা গেছে সিপিপি সদস্যদের নিয়ে ধনিয়া ইউনিয়নের মেঘনা পাড়ে প্রচারণা চালাতে। তিনি নদীর পাড়ের ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য তদারকী করেন।
এদিকে ঘূর্ণিঝড় ‘হামুন’ রক্ষায় আজ বেলা ১১ ভোলা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দুযোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান, ভোলা ৭৪৩ টি আশ্রয় কেন্দ্র ও মুজিব কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও শুকনো খাবার, শিশু খাদ্য ও বিশুদ্ধ পানির মজুতসহ নানা ধরনের প্রস্তুতি ও উদ্বোগ নেয়া হয়েছে।
জেলা প্রশাসক কার্যালয় সহ সাত উপজেলায় মোট  ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে।  প্রস্তুত করা হয়েছে ১৩ হাজার ৮শত ৬০ জন সিপিপি ভলান্টিয়ার ও  ৯২ টি  মেডিকেল টিম ।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...