অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩

নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু : শিক্ষামন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪৬

remove_red_eye

২৯৯

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নাগরিকদের সাংবিধানিক সমধিকার প্রতিষ্ঠা করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এদেশে বহু জাতি স্বত্বার লোক আছেন এবং সকল জাতি গোষ্ঠীর লোকজনই এ দেশের নাগরিক।
তিনি বলেন, দেশের সকল সম্প্রদায়ের মানুষ যার যার ধর্মীয় উৎসব পালন ও অধিকারে বিশ্বাস করে- সেটাই আজকে প্রমাণ হয়েছে। কিন্তু আমরা জানি যে, একটা দুষ্টু চক্র আছে- যারা সাম্প্রদায়িকতার বিষবাক্য ছড়াতে চায়। তাদের ব্যাপারে সবাইকে সচেতন থাকতে হবে। 
সোমবার রাতে চাঁদপুর জেলার হাইমচর উপজেলা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘আমাদের এই অঞ্চলে হাজার হাজার বছর ধরে সব ধর্মের লোকজন এক সঙ্গে বসবাস করছেন। স্বাধীনতায় সকল ধর্মের মানুষের রক্ত মিশে আছে বাংলার মাটিতে। এই পবিত্র মাটিতে সকল ধর্মের মানুষ একসাথে শান্তিতে ও আনন্দে বসবাস করবে সেটিই আমাদের প্রত্যয়। যারা এই শান্তি বিনষ্ট করতে চায়- তাদেরকে কঠিনভাবে প্রতিহত করা হবে।
এ সময় শিক্ষামন্ত্রী উপজেলার তেলির মোড় জগন্নাথ মন্দির, রায়ের বাজার দেওয়ান মন্দিরসহ বেশকিছু মন্দির পরিদর্শন এবং পূজা মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করেন।
চাঁদপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটার (পিপি) এডভোকেট রনজিত রায় চৌধুরী, চাঁদপুর পৌর মেয়র এডভোকেট জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন পাটোয়ারী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চাই থোয়াইহল চৌধুরী, হাইমচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়াসহ জেলা ও উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...