বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২২শে অক্টোবর ২০২৩ রাত ১০:৫০
৫০৯
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রোববার জেলার কেন্দ্রীয় মন্দির মদন মোহন পূজা মন্ডপ চত্বরে মহা অষ্টমীর অঞ্জলী শেষে দেশের শান্তি পরিবেশ ও মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনায় অংশ নেন কয়েক হাজার হিন্দু ধর্মালম্বীরা। প্রার্থনা পরিচালনা করেন পূরোহীত স্কুল শিক্ষক চন্দ্র শেখর ব্র²চারী। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি সাবেক অধ্যক্ষ প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক অসীম সাহা, মন্দির কমিটির সভাপতি সহকারী অধ্যাপক রাম কৃষ্ণ বনিক, ওই মন্দির কমিটির সম্পাদক বিপ্লব পাল কানাইসহ বিভিন্ন পূজা কমিটির নেতারা। কম পক্ষে ১০ হাজার ভক্ত সমাগম ঘটে। ফলে তিন ধাপে অঞ্জলী ও প্রার্থনার অনুষ্ঠান সম্পন্ন করতে হয় পুরোহীতকে। পরে সকলের মধ্যে সবজি প্লাই প্রসাদ বিতরণ করেন পূজা ও মন্দির কমিটি। হিন্দু ধর্মালন্বী নরনারীরা সুচিশুদ্ধ পোষাকে সকাল ৮টা থেকে ভিড় জমান মন্দির চত্বরে। সকাল পোনে ১০টায় অনুষ্ঠান শুরু হয়। অপরদিকে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নেতৃত্বে একটি টিম প্রতি পূজা-মন্ডপ পরিদশণকালে মতবিনিময়ে অংশ নেন। এ সময় সাবেক মন্ত্রী ও ভোলা -১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের মানুষের প্রতি শুভেচ্ছা জানানো হয়। জেলায় এ বছর ১১৭টি পূজামন্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে। আজ তৃতীয় দিনে মহা অষ্টমীর পূজা শুরু হয়েছে । প্রতিপূজা মন্ডপেই আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে। পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান জানান, তিনি গভীর রাতেই পূজা মন্ডপ পরির্দশন করছেন। তার পুলিশ বাহিনী প্রতি মন্ডপে দায়িত্ব পালনে সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।
চরফ্যাশনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে র্যালি ও আলোচনা সভা
প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গেই ভারতের সম্পর্ক খারাপ: তথ্যমন্ত্রী
দেশে রাজনৈতিক অস্থিরতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
নারীর ক্ষমতায়নে সরকারের আন্তরিকতার অভাব নেই: তথ্যমন্ত্রী
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ : রুহুল কবির রিজভী
প্রাণীর প্রতি নিষ্ঠুরতা নয়, সহমর্মিতার আহ্বান প্রধানমন্ত্রীর
১ ডিসেম্বর বড় সমাবেশে বিজয়ের মাসের কর্মসূচি শুরু করবে বিএনপি
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: দুদু
জেলা প্রশাসকের আশ্বাসে ভোলায় যুবকদের আমরণ অনশন প্রত্যাহার
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত