অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ‘বিবার’ উদ্যাগে ফ্রি ডেন্টাল মেডিকেল ক্যাম্প

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ রাত ০৯:২৫

remove_red_eye

৪৪০

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় অসহায় দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করার লক্ষ্যে ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর)সকালে ‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) আয়োজনে এই ফ্রি ডেন্টাল ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। মেডিকেল ক্যাম্পে অসহায় দুই শতাধিক নারী পুরুষের স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি  বিনামূল্যে ফ্রি ডেন্টাল  চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করা হয়।
শহরের যুগীর ঘোল এলাকায় এ ক্যাম্পের আনুষ্ঠানিক  উদ্বোধন করেন  ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জেন  ডা: একে এম শফিকুজ্জামান।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো: ইউনুছ,দৈনিক আজকের ভোলার সম্পাদক শওকাত হোসেন,ভোলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক অভিতাভ রায় অপু,দৈনিক ভোলার বানীর সম্পাদক মাকসুদুর রহমান, ঢাকা ডেন্টাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা: একিউ.এম হাসান তারিক,ডা: গোলাম রাব্বানি চৌধুরী স্বাক্ষর, ভোলা থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন ফকির সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপত্বিত করেন  ভোলা পৌর সভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মাইনুল ইসলাম শামীম। অনুষ্ঠানের সঞ্চলনা করেন তালহা তালুকদার বাধঁন।  
‘দি বেষ্ট ইনিশিয়েটিভ অব ভোলা এসোসিয়েশন’ (বিবা) নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম,যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।  পড়ে বিনামূল্যে ১০ জন কে কোরআন শরীফ উপহার দেওয়া হয় বিবার পক্ষ থেকে। এসময় পুলিশ সুপার এর পক্ষথেকে মানবিক কার্যক্রম পরিচালনার জন্য ৫ হাজার টাকা ও জেলা প্রশাসনের পক্ষ থেকে এক কালীন সহযোগীতা করা হবে বলে জানান জেলা প্রশাসক আরিফুজ্জামান।  

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...