অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

উন্নত সবুজ প্রযুক্তি মুসলিম দেশগুলোর সাথে শেয়ার করার আহ্বান পরিবেশমন্ত্রীর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে অক্টোবর ২০২৩ বিকাল ০৪:৫৬

remove_red_eye

৩১২

উন্নত সবুজ প্রযুক্তি উন্নয়নশীল মুসলিম দেশগুলোর সাথে শেয়ার করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোতে একটি বৃহত্তর কাঠামোগত পরিবর্তন এবং টেকসই পরিবর্তনের জন্য বহুপাক্ষিক উৎস থেকে পাবলিক ফান্ডকে অগ্রাধিকার দিতে হবে।
গড়তকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক বিশ্বের পরিবেশমন্ত্রীদের ৯ম সম্মেলনে ‘ইসলামিক বিশ্বে সবুজ রূপান্তর: চ্যালেঞ্জ এবং সুযোগ’ শীর্ষক প্রথম বৈজ্ঞানিক সেশনে পরিবেশমন্ত্রী এসব কথা বলেন।
আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিঞ্জপ্তিতে একথা বলা হয়েছে।
পরিবেশ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ সরকার দেশকে জলবায়ু সহনশীল করতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। কিন্তু পরিচ্ছন্ন, সবুজ এবং উন্নত সবুজ প্রযুক্তির সুবিধা সকল উন্নয়নশীল মুসলিম দেশের সাথে ভাগ করে নেওয়া দরকার।
পরিবেশমন্ত্রী বলেন, আমরা পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং জ্বালানি খাতে আমাদের সহযোগিতা বাড়ানোর অপেক্ষায় রয়েছি। পরিবেশ বান্ধব সবুজ বৃদ্ধি নিশ্চিত করতে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিশ্বকে একটি নিরাপদ ও উন্নত স্থান হিসেবে গড়ে তুলতে আমরা ‘আইসিইএসসিও’ সদস্যদের অংশীদারিত্ব সুসংহত করার আহ্বান জানান পরিবেশ মন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল-ফাদলি এবং আইসিইএসসিও’র মহাপরিচালক ড. সেলিম এম. আলমালিক। সম্মেলনে উপস্থিত বাংলাদেশ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যদের মধ্যে পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) ইকবাল আবদুল্লাহ হারুন, যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল ওয়াদুদ চৌধুরী, এবং যুগ্ম সচিব মো. আখতারউজ-জামান রয়েছেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...