অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

বেকার তরুণদের জীবন পরিবর্তনে কাজ করছে পিকেএসএফ : ড. জসিম উদ্দিন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০২৩ রাত ১০:১৮

remove_red_eye

৪৫৬

বাংলার কণ্ঠ প্রতিবেদক : পিকেএসএফ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ জসীম উদ্দিন বলেন, বেকার তরুণ-তরুণীদের জীবন পরিবর্তণে কাজ করছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। তিনি গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)-এর মাধ্যমে বাস্তবায়নাধীন পিকেএসএফ-এর রেইস প্রকল্পের আওতায় শিক্ষানবিশ কার্যক্রমে প্রশিক্ষণপ্রাপ্ত ২ তরুণের নতুন কর্মস্থল পরিদর্শনকালে এ মন্তব্য করেন। এছাড়াও তিনি মোটরসাইকেল সার্ভিসিং ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত ২ তরুণ ও তাদের ওস্তাদ (মাস্টার ক্রাফটসপার্সন)-এর সাথেও মতবিনিময় করেন।
তিনি দুই দিনের সফরে ১৬ অক্টোবর ভোলায় আসেন। এ সময় তিনি জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইন্সটিটিউট-এর কেয়ার গিভিং প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং আরএমটিপি প্রকল্পের আওতায় উৎপাদিত দুগ্ধজাতপণ্য মাঠার মোড়ক উন্মোচন করেন। এছাড়াও তিনি এসইপি প্রকল্প ও সমৃদ্ধি কর্মসূচির বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পরিদর্শণকালে তার সাথে ছিলেন পিকেএসএফ’র ব্যবস্থাপক মুহাম্মাদ ছাইদুল হক, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, পরিচালক (প্রশিক্ষণ) হুমায়ুন কবীর, পরিচালক (কর্মসূচী এন্ড লিগ্যাল) এডভোকেট বীথি ইসলাম, এইচ আর এডমিন (অতিরিক্ত পরিচালক) আজাদ হোসেন, সহকারী পরিচালক আনিসুর রহমান টিপু, উপ-পরিচালক মোঃ জাহিদুর রহমান, এড়িয়া ইনচার্জ আমজাদ হোসেন।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...