অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


ভোট আসলে যারা বড় বড় কথা বলে তাদের থেকে সতর্ক থাকুন : তথ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৩

remove_red_eye

৩৭৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ভোট আসলে অনেকেই আসবে, বড় বড় কথা বলবে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। কারণ, আমরা যে সড়কের উন্নয়ন করেছি তার গর্ত ভরাট করার সক্ষমতাও তাদের নেই।
হামাস-ইসরাইল যুদ্ধ প্রসঙ্গে তিনি বলেন, 'ফিলিস্তিনে যেভাবে নিরীহ মানুষদের ইসরাইলিরা হত্যা করছে, সেই হত্যাযজ্ঞ বন্ধ করার আহ্বান জানাই। ফিলিস্তিনের নিরীহ বাসিন্দাদের জন্য আমি সকলের কাছে দোয়া প্রার্থনা করছি।'
আজ শনিবার দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়ন পরিষদের কমিউনিটি সেন্টারে ইউনিয়নের উপকারভোগী সমাবেশে ভার্চুয়াল উপায়ে ঢাকা থেকে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তথ্যমন্ত্রী এ কথা বলেন। পারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একতেহার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, 'শুধু ভোটের সময় যারা আসবে, তাদের জিজ্ঞেস করবেন, আপনাদের করোনা, বন্যা কিংবা দেশের দুর্যোগ-দুর্বিপাকে দেখা যায়নি কেনো? তাদের বলবেন, আসছেন ভালো কথা, বসে চা খেয়ে চলে যান।'
হাছান মাহমুদ বলেন, 'বর্তমান সরকার যে নানারকম ভাতা দিচ্ছে, এগুলো আগে কখনো ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার ১৯৯৬ সালে ক্ষমতায় এসে চালু করেছে। এরপর ২০০৮ সালে ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা ভাতার পরিমাণ এবং আকার দুটোই আরও বৃদ্ধি করেছেন। বর্তমানে প্রতিটি ইউনিয়নে ২ থেকে ৪ হাজার মানুষ নানাধরণের উপকারভোগী আছে। 
তিনি বলেন, 'সরকার নিয়মিত এই সহায়তা করে যাচ্ছে। যদি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় না আসে তাহলে এই ভাতাগুলো বন্ধ হয়ে যাবে। ১৪-১৫ বছর আগে যে ছেলেটা বিদেশ গিয়েছিল, সে দেশে আসবে তার গ্রাম চিনতে পারবে না। এভাবেই দেশ উন্নয়নে পালটে গেছে। এই পরিবর্তন আওয়ামী লীগ সরকার করেছে, জননেত্রী শেখ হাসিনা করেছেন।'
নিজ নির্বাচনী এলাকার বাসিন্দাদের উদ্দেশ্যে হাছান মাহমুদ বলেন, 'আমাকে এমপি নির্বাচিত করার পর, আমি দলীয় এমপি থাকিনি, আমি সব মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি। সবার জন্য আমার দরজা খোলা রেখেছি। রাখালের মতো করেই গত ১৪-১৫ বছর আপনাদের জন্য কাজ করে যাচ্ছি।'
চট্টগ্রাম ৭ আসনের এই সংসদ সদস্য বলেন, 'যারাই আমার কাছে আসে, তাদের আমি সাহায্য করেছি। আমার বিরুদ্ধে মাইকিং করেছে এমন অনেকেরও চাকুরির ব্যবস্থা করেছি। গণমানুষের রাজনীতি করি বলেই সকাল-সন্ধ্যা কিংবা গভীর রাতেও মানুষ আমার কাছে আসেন। রাঙ্গুনিয়া সম্প্রীতির উদাহরণ, এখানে সব সম্প্রদায়ের মানুষের জন্য আমি দোয়া কামনা করছি, দুর্গাপূজাও যেনো সুন্দরভাবে হয়।'
রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমাম হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস তালুকদার, ইউনিয়ন যুবলীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক আরফাত নিজাম প্রমুখ। 

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...