অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

শেখ হাসিনা দেশের উন্নয়ন করেন : শাজাহান খান

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই অক্টোবর ২০২৩ বিকাল ০৩:১৭

remove_red_eye

৩৩৪

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, শেখ হাসিনা টাকা গিলে খান না, তিনি দেশের উন্নয়ন করেন। বিএনপির এমন অভিযোগ ধোপে টিকবে না। আইএমএফ এর একটি প্রতিবেদন টেনে তিনি বলেন, সেখানে উল্লেখ করেছে- চীন, ইন্দোনেশিয়া, ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের জিডিপি অনেক ভাল।
আজ জেলা পরিষদের অর্থায়নে এক কোটি ১৫ লাখ টাকা ব্যয়ে মাদারীপুর প্রেসক্লাবের নবনির্মিত তিনতলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে শাজাহান খান এ সব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে দেশের জিডিপি ৬ শতাংশ যা ২০২৮ সালে ৭ শতাংশে উন্নীত হবে। এটা আইএমএফ-এর ভবিষ্যৎ বাণী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন কর্মকান্ড যেভাবে করে যাচ্ছেন-এটা উন্নয়নের রোলমডেলই নয়, এটা উন্নয়নের স্বর্ণমডেল বলে অভিহিত করেন তিনি।
শাজাহান খান আরো বলেন, বিএনপি জাতীয় নির্বাচন নিয়ে ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে ধর্ণা দিচ্ছে। লবিস্ট নিয়োগ করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আজকে বিএনপি সেই তাল হারিয়ে ফেলেছে। বিএনপি চিন্তা করেছিল আগামী জাতীয় সংসদ নির্বাচন অকার্যকর করে দিবে, নির্বাচনের দিন সন্ত্রাসী কার্যক্রম চালাবে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যাপারে শাজাহান খান বলেন, খালেদা জিয়ার বয়স অনেক, এই বয়সে মানুষ অসুস্থ্য হতেই পারে। সব ধরনের চিকিৎসা বাংলাদেশেই হবে। আর বিদেশে চিকিৎসা নেয়ার ব্যাপারে আইন অনুযায়ী সরকার প্রয়োজনে ব্যবস্থা নিবে।
এ সময় মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী, চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ড্রাস্ট্রি-এর মাদারীপুরের সভাপতি হাফিজুর রহমান যাচ্চু খান, জেলা পরিষদের সদস্য মহিউদ্দিন খান নাইম, মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, সাধারণ সম্পাদক মনির হোসেন বিলাসসহ আর অনেকে উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...