বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ বিকাল ০৫:৪০
৩৩৬
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, প্রযুক্তি নির্ভর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে জ্ঞানভিত্তিক যুবসমাজ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণদের এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু যুবসমাজকে সাথে নিয়ে ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন। দক্ষ যুবসমাজ একটি জাতিকে সর্বদা উন্নয়নের পথে ধাবিত করে। তাই প্রযুক্তি নির্ভর জ্ঞানভিত্তিক যুবসমাজ গড়ে তুলতে হবে। শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার ডাকে তরুণরাই হবে অগ্রবর্তী সেনা।’
সোমবার ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এর মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে ঢাকাস্থ পাবনা জেলা যুব পরিষদ আয়োজিত "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুব সমাজের ভূমিকা" শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, বঙ্গবন্ধু স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন অনেক আগেই। তিনি বাঙালি সংস্কৃতির উপর আঘাতকে রুখে দিয়েছিলেন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। ৭ মার্চের ভাষণের মাধ্যমে নিরস্ত্র বাঙালির মধ্যে রোপণ করেছিলেন দেশাত্মবোধ।
প্রতিটি নাগরিককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার কারিগর শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ও তাদের দালালদের সকল চক্রান্তকে নস্যাৎ করে দিতে হবে।
শামসুল হক টুকু বলেন, পাবনা জেলার উন্নয়নে যুবসমাজকে সবসময় অগ্রণী হতে হবে। পাবনা জেলার সন্তানরা অনেকেই উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত হয়েছেন। এই সম্মান ধরে রাখতে হবে। মাদক ও ধূমপান মুক্ত যুবসমাজ গড়ে তুলতে হবে। উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে কাজ করতে হবে। আপনারা নিজেদের সুশিক্ষিত করে গড়ে তুলুন, পাবনার উন্নয়নের চিন্তা শেখ হাসিনার হাতে ছেড়ে দিন।
ঢাকাস্থ পাবনা যুব পরিষদের সভাপতি কে.এম. ইমতিয়াজ মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খান টিপু সুলতানের সঞ্চালনায় আলোচনা সভায় সাবেক সচিব ও বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মো. মজিবুর রহমান, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোছা. নূরজাহান খাতুন, সাবেক সেনা কর্মকর্তা ব্রি. জে. (অব:) ড. আব্দুল বাসেত, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক উপকমিটির সদস্য আব্দুল বাতেন, রাজউকের পরিচালক মোবারক হোসেন, পাবনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য এড. তোরাব আলী খানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত