অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩


বিএনপির নির্বাচন বানচাল করার মতো কোনো ক্ষমতা নাই : তোফায়েল আহমেদ


মলয় দে

প্রকাশিত: ১০ই অক্টোবর ২০২৩ রাত ১২:৪৬

remove_red_eye

৪৩৭




মলয় দে  : বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক বাণিজ্য মন্ত্রী, ভোলা- ১ আসনের সংসদ সদস্য  তোফায়েল আহমেদ বলেছেন,বঙ্গবন্ধু  বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ হিসেবে।এই অস্প্রদায়িক বাংলাদেশেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নেতৃত্ব দিয়ে চলেছেন।ধর্ম নিয়ে কোন রাজনীতি হবে না, ধর্ম নিয়ে কোনো ব্যবসা হবে না। এই বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ ও গনতান্ত্রিক দেশ।
সোমবার ৯ অক্টোবর সন্ধ্যায় ভোলা সদরে গাজীপুর  রোডের নিজ বাসভবনে আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষে ভোলা সদরের পূজা মন্ডপে গুলোতে শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠানে তোফায়েল আহমেদ  এসব কথা বলেন।
এ সময় এই বর্ষীয়ান রাজনীতিবিদ আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাঙালি জাতি। জাতির পিতা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলো যে বাংলাদেশ হবে একটি অসাম্প্রদায়িক ও গনতান্ত্রিক একটি দেশ। সেই বাংলাদেশ আজ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ্য ভাবে এই উৎসব পালন করি। ধর্ম যার যার উৎসব সবার। এখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়। আমরা অসাম্প্রদায়িক রাষ্ট্রে বিশ্বাস করি।আমরা মনে করি আমরা যার যার ধর্ম আমরা সে সে সঠিক ভাবে পালন করবো। এসময় তিনি সারদিয় দূর্গা পূজা উপলক্ষে প্রীতি ও শুভেচ্ছা জানান।
আগামী নির্বাচনে আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের প্রস্তুতি প্রসঙ্গে তিনি বলেন,আওয়ামী লীগ তো নির্বাচনের দল।এ দল সব সময় নির্বাচনের জন্য প্রস্তুত।যখনই নির্বাচন হবে আওয়ামী লীগ সমস্ত শক্তি দিয়ে নির্বাচনে অংশগ্রহন করবে।।আগামী নির্বাচন খুব কাছাকাছি।আগামী নির্বাচনে যাতে আমাদের বিজয় হয় তাই সবাই একত্র হয়ে নেতাকর্মীরা কাজ করবেন।
জাতীয় নির্বাচনে বাহিরের দেশের কোনো চাপ আছে কি না এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের  বলেন,বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। আমাদের দল একটি অসাম্প্রদায়িক রাজনৈতিক দল ।এখানে কোনো চাপ নেই।আর আওয়ামী লীগ কোনো চাপের কাছে মাথা নত করে না।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,বিএনপির নির্বাচন বানচাল করার মতো কোনো ক্ষমতা নাই।যেখানে সাধারন মানুষ নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ সেখানে নির্বাচন বানচাল করার প্রশ্নই উঠে না।
ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে এর সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাডভোকেট আশ্রাফ হোসেন লাভু,ভোলা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব,উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইউনুস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম,জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সামছুল ইসলাম সামছু,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  আজিজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু,সাধারন সম্পাদক নেওয়াজ শরীফ পলাশ,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল আলম, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হাসিব মাহমুদ হিমেল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে ধ্রæব হাওলাদারের সঞ্চালনায় শুভচ্ছা বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি দুলাল চন্দ্র ঘোষ ও ওই সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক অসীম সাহা।
অনুষ্ঠানে তোফায়েল আহমেদ এমপির পক্ষ থেকে ভোলা সদরের মোট ২৮ টি মন্ডপে নগদ অর্থ ওই মন্ডপ গুলোর সভাপতি এবং সাধারন সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।
    





রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...