অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২০শে আগস্ট ২০২৬ | ৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় সরকারি কলেজ গুলোতে কর্মবিরতি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৫৮২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডার ক¤েপাজিশনের সুরক্ষা, পদোন্নতি ও আন্ত:ক্যাডার বৈষম্য নিরসনসহ ৮ দফা দাবিতে ভোলায় সরকারি কলেজের বিসিএস শিক্ষা ক্যাডারের শিক্ষকরা দিনব্যাপী কর্মবিরতি পালন করেছেন। সোমবার ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ও ভোলা সরকারি কলেজেসহ জেলার বিভিন্ন উপজেলার মোট ৪টি সরকারি কলেজে এই কর্মবিরতি পালন করা হয়। এতে করে শিক্ষাঙ্গনে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম বন্ধ ছিল।সকালে ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে কোন ক্লাশ না হওয়ায় শিক্ষার্থীরা ক্যা¤পাসে এসে বাড়ি ফিরে যেতে দেখা গেছে। এছাড়া ওই শিক্ষা প্রতিষ্ঠানের নতুন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম বন্ধ ছিল ।

ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজে আন্দোলনকারী শিক্ষক হুমায়ূন কবির ও আবদুল মান্নান জানান, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, ক্যাডার ক¤েপাজিশনের সুরক্ষা, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভ‚তদের প্রত্যাহার ও প্রয়োজনীয় পদসৃজনসহ তাদের ৮ দফা দাবি আদায় না হলে আগামী ১০ অক্টোবর থেকে ৩ দিন লাগাতার কর্মবিরতি পালন করবে ভোলা জেলা বিসিএস সাধারণ শিক্ষক সমিতি।তারা আরো বলেন, শিক্ষার মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে চতুর্থ গ্রেডের ওপর কোনো পদ নেই। অথচ অন্য ক্যাডার কর্মকর্তারা পঞ্চম গ্রেড থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতি পাচ্ছেন। কিন্তু শিক্ষা ক্যাডারে পঞ্চম থেকে তৃতীয় গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ নাই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, সেই স্মার্ট নাগরিক গড়ার কারিগরদের বঞ্চিত করে এগিয়ে যাওয়া সম্ভব নয় বলে তারা উল্লেখ করেন।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালী

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

আরও...