অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ৮ই অক্টোবর ২০২৬ | ২৩শে আশ্বিন ১৪৩৩


বীর মুক্তিযোদ্ধা মামুন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২রা অক্টোবর ২০২৩ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

২৮৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, আল মামুন সরকারের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ জনদরদী নেতা আর দল একজন একনিষ্ঠ কর্মীকে হারালো।
প্রধানমন্ত্রী তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সুত্র বাসস