অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলার বাজারে চড়া দামে ইলিশ মাছ বিক্রি

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৪

remove_red_eye

৪৭১

বাংলার কণ্ঠ প্রতিবেদক : গত কয়েক দিন ধরে প্রতিদিনই ভোলার খুচরা বাজারগুলোতে ইলিশের সরবারহ বাড়তে শুরু করেছে। কিন্তু সারাদেশের ৩৩ ভাগ ইলিশ উৎপাদনকারী জেলা ভোলার বাজারে কিছুতেই কমছেনা ইলিশের দাম। এছাড়াও আগে যেখানে ভোলার সাত উপজেলার বিভিন্ন বাজারগুলোতে বিভিন্ন সাইজের ইলিশ হালি (৪ পিস) হিসেবে বিক্রি হতো সেখানে বর্তমানে ওজনে কেজি হিসেবে প্রতি পিস ইলিশ উচ্চ দামে বিক্রি হচ্ছে। এতে করে ক্ষোভ প্রকাশ করছেন সাধারন ক্রেতারা।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) ভোলা সদর উপজেলার বিভিন্ন বাজারে সরেজমিনে গিয়ে সাধারন ক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে এমন ক্ষোভ প্রকাশের কথা।
ভোলার শহরের মাছ বাজারে ইলিশ ক্রয় করতে আসা মো: ইয়াসিন, নুর নাহার বেগম ও মো: মহসিন জানান, তারা বাড়িতে খাওয়ার জন্য ইলিশ মাছ কিনতে বাজারে এসেছেন। আজ বাজারে আগের চেয়ে বেশি পরিমাণ ইলিশ মাছ উঠেছে। কিন্তু ইলিশ মাছের দাম অনেক বেশি চাচ্ছে মাছ ব্যবসায়ীরা। তারা যে সাইজের ইলিশ মাছ যে টাকায় কিনবে বলে এসেছেন কিন্তু সে টাকায় অনেক ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে। এতে করে সামর্থ অনুযায়ী ইলিশ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছেন তারা।
তারা আরো জানান, আগে আমরা বাজার থেকে হালি হিসেবে ইলিশ মাছ কিনতাম কিন্তু এখন বাজারে বিভিন্ন সাইজের ইলিশ ওজনে কেজি  হিসেবে ৯শ’ থেকে ১৮ শ’ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও ভোলা জেলায় দেশের ৩৩ ভাগ ইলিশ উৎপাদন হলেও ভোলার বাজারে ইলিশের দাম বেশি হওয়ায় ক্ষোভ প্রকাশ তারা বলছেন ভোলার ইলিশের বাজারে আগুন।
বাজারে খুচরা মৎস্য ব্যবসায়ী মো: শহিদুল ইসলাম ও মো: তছির জানান, তারা ইলিশ মাছগুলো ভোলার তুলাতুলি, ভোলার খাল, জংশনসহ বিভিন্ন মৎস্যঘাট থেকে নিলামে কিনে এনেছেন। আগে চেয়ে গত কয়েক দিন ইলিশ বেশি উঠছেন জেলেদের জালে যার কারণে মৎস্যঘাটেও আমাদের মত মৎস্য ব্যবসায়ীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। যার কারণে নিলামে ইলিশ মাছের দাম বেশি উঠে যায়। এতে করে আমরা ঘাট থেকে বেশি দামে ইলিশ মাছ ক্রয় করতে হচ্ছে।
তারা আরো জানান, বর্তমানে খুচরা বাজারে আমরা ১ কেজি ওজনের ইলিশ মাছ বিক্রি করছি ১ হাজার ৭শ’ টাকা, ৮/৯শ’ গ্রামের ওজনের ইলিশ ১ হাজার ৩শ’, ৬/৭ শ’ গ্রামের ১ হাজার  টাকা ও ৫শ’ গ্রামের ওজনের ইলিশ ৮শ’ টাকা বিক্রি করছি। ইলিশের এতো দাম কেনো এত বেশি এমন প্রশ্নের জবাবে তারা বলেন ঘাট থেকে বেশি দামে ক্রয় করার কারণে বাজারে বেশি দামে বিক্রি করছেন বলে দাবী তারা।
এবিষয়ে তুলাতুলি মৎস্য ঘাটের আড়তদার মো: আব্দুল খালেক জানান, ভোলার মৎস্য আড়তদাররা ইলিশের অফ সিজনে ঢাকা, বরিশাল, চাঁদপুর ও খুলনার পাইকারী আড়তদারদের থেকে কোটি কোটি টাকা দাদন এনে জেলেদের দিয়েছেন। আর ইলিশের ভরা মৌসুমে ওই আড়তগুলোতে ইলিশ বেশি পাঠানোর চাপ রয়েছেন। কিন্তু এখনও নদীতে বেশি পরিমাণ ইলিশ পাচ্ছেন না জেলেরা। এছাড়াও প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত মৎস্য ঘাটগুলোতে মৎস্য ব্যবসায়ীর সংখ্যা বেশি হয়। একারণে নিলামে ইলিশের দাম বেশি উঠে যায়।
তিনি আরো জানান, বাজারের খুচরা ব্যবসায়ীরা মৎস্যঘাট থেকে নিলামে ইলিশ ক্রয় করে আবার খুচরা বাজারে লাভ করে বিক্রি করছেন। এসব কারণে খুচরা বাজারে ইলিশের দাম একটু বেশি। তবে অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে নদীতে আরো বেশি পরিমাণ ইলিশ পাবেন জেলেরা। এবং ভোলার খুচরা বাজারে ইলিশের দাম অনেক কমে যাবে বলে দাবী করেন তিনি।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...