অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৫০ হাজার তাল বীজ বপণ কর্মসূচির উদ্বোধন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১১:০৯

remove_red_eye

৪৫২

বাংলার কণ্ঠ প্রতিবেদক : প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ও বজ্রপাত থেকে উপকূলীয় জেলার মানুষকে রক্ষায় এবার  ভোলায় ৫০  হাজার তাল গাছের   বীজ  বপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বুধবার দুপুরে উপকূলীয় বন বিভাগ ভোলা এর আয়োজনে ও জেলা প্রশাসন এর সহযোগীতায় ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকায় এই বীজ রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন। বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক এর সভাপতিত্বে  তাল বীজ  বপণ কর্মসূচির  অনুষ্ঠানে  এ সময় উপস্থিত ছিলেন ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)রিপন কুমার সরকার,সহকারী বন সংরক্ষক মো:মনিরুজ্জামান,সদর রেঞ্জ কর্মকর্তা মো সাইফুল ইসলাম প্রমুখ।
অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামীন বলেন, দিনে দিনে কমতে শুরু করেছে তালগাছের সংখ্যা। এতে এক দিকে নষ্ট হচ্ছে গ্রামীন ও প্রাকৃতিক সৌন্দর্য এবং স্বাভাবিক ভারসাম্য। অন্যদিকে বাড়ছে বজ্রপাতসহ নানা প্রাকৃতিক দুর্যোগ-দুর্ঘটনার ঝুঁকি।প্রতিবছরই বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও বজ্রপাতজনিত দুর্ঘটনা হ্রাস করতে   ভোলা জেলায় ৫০  হাজার পিচ তালের বীজ বপন করার উদ্যোগ গ্রহন করা হয়েছে।অন্যান্য গাছের তুলনায় উচু হওয়ায় বজ্রপাতের প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই তালগাছ।
বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক বলেন,তালগাছ সাধারণত বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করাসহ পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষা করে থাকে।অথচ কালের বির্বতনে বাংলাদেশে তাল গাছগুলো হারিয়ে যাচ্ছে। ফলে প্রাকৃতিক বিপর্যয় ঘটছে,প্রভাব পড়ছে জলবায়ুতে এবং দেশে প্রতিনিয়ত বজ্রপাতের আঘাতে অকালে প্রাণ হারাচ্ছে অংখ্য মানুষ। তাই  মানুষ বজ্রপাত নিরোধ করতে  হলে তাল গাছ লাগানো প্রয়োজন।
তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনা বাস্তবায়ন করার লক্ষ্যে উপকূলীয় জেলা ভোলায় ৫০ হাজার তাল গাছের  বীজ  রোপণ কর্মসূচি  হাতে নেয়া হয়েছে।   

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...