বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:০৭
২৮৪
অপরাধ বিষয়ক সাংবাদিকদের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর দু’দিনব্যাপী অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা আজ শেষ হয়েছে।
রাজধানীর কাজি আলাউদ্দিন রোডস্থ ফায়ার সার্ভিস সদর দপ্তরে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দুই দিনের প্রশিক্ষণ কর্মশালায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব)১০৬ জন সদস্য অংশ গ্রহণ করেন।
প্রশিক্ষকগন আগুন লাগলে কী কী করতে হবে এবং কী কী করা যাবে না এসব বিষয় তুলে ধরেন। এছাড়া আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে কী কী প্রতিবন্ধকতার সৃষ্টি হয় সেই বিষয়গুলোও তুলে ধরেন। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ-পরিচালক মো. ছালেহ উদ্দিন, স্টেশন অফিসার তালহা বিন জসিম ও ওয়ারহাউজ পরিদর্শক আনোয়ারুল ইসলাম দোলন।
প্রথম দিনে ক্র্যাবের সহ সভাপতি মাসুম মিজান, সাধারণ সম্পাদক মামুনূর রশিদ, যুগ্ম সম্পাদক রুদ্র মিজান, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, ক্রীড়া ও সাংস্কুতিক সম্পাদক আবু জাফর, প্রচার ও প্রকাশনা সম্পাদক এসএম ফয়েজ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন, জসীম উদ্দীন, এনামুল কবীর রুপমসহ ক্র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
আর বুধবারের কর্মশালায় ক্র্যাবের সাবেক সভাপতি খায়রুজ্জামান কামাল, আবু সালেহ আকন, সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ক্র্যাবের সাংগঠনিক সম্পাদক বকুল আহমেদ, দপ্তর সম্পাদক কামাল হোসেন তালুকদারসহ সদস্যরা অংশ নেন।
সুত্র বাসস
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় মাদরাসা শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের দাবীতে ঐক্যের ডাক
মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা চরফ্যাশনে সংকটে হাজারো জেলে
চরফ্যাশনে নবনিযুক্ত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা
ভোলায় ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক
ভোলায় জেলেদের মাঝে চাল বিতরণ শুরু
লালমোহনে কাভার্ড ভ্যানসহ ৯ হাজার লিটার অপরিশোধিত সয়াবিন তেল জব্দ
লালমোহনে সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত