অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন প্রধান বিচারপতির শ্রদ্ধা নিবেদন

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১৬

remove_red_eye

৩৭০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আজ দুপুরে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় সেখানে রক্ষিত শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। 
সেখানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সাংবাদিকদের সাথে কথা বলেন। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধুর আদর্শের পথে থেকে যেন দেশের সাধারণ মানুষের জন্য আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারি সেই প্রতিজ্ঞাই আজ নিলাম। প্রধান বিচারপতি বলেন, বঙ্গবন্ধু আমাদের সংবিধান দিয়েছেন। সেই সংবিধান রক্ষার দায়িত্ব আমাদের সুপ্রিমকোর্টের সব বিচারকের।
এর আগে শপথ নেয়ার পর বঙ্গভবন থেকে সুপ্রিমকোর্টে আসেন প্রধান বিচারপতি। এরপর  সংক্ষিপ্ত সময়ের জন্য সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সঙ্গে মতবিনিময় করেন নতুন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। সুপ্রিমকোর্টের জাজেস লাউঞ্জে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করান।
আজ সকাল ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, রাষ্ট্রপতির স্ত্রী ড. রেবেকা সুলতানা, মন্ত্রিসভার সদস্য, উপদেষ্টা মন্ডলীর সদস্য, জাতীয় সংসদের উপনেতা, সাবেক প্রধান বিচারপতিগণ, আপিল ও হাইকোর্ট উভয় বিভাগের বিচারপতি, জাতীয় সংসদের হুইপবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, এটর্নি জেনারেল, বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা ও সংবাদ সংস্থার সম্পাদক ও সিনিয়র সাংবাদিক, সুপ্রিমকোর্টের আইনজীবী, সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের নেতৃবৃন্দ শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতি সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...