অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ | ৭ই আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয়গুলোকে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান ইউজিসি’র

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

৪৯৭

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বিশ্ববিদ্যালয়গুলোকে অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
দেশে ১৭০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এসব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের অনিয়ম, হয়রানি ও নিপীড়নের ঘটনা ঘটছে। সংক্ষুদ্ধ ব্যক্তির অভিযোগ দাখিলের উপযুক্ত পরিবেশ তৈরি এবং অভিযোগকারীর নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি এই আহ্বান জানান।
প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর আজ  ইউজিসিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন । কর্মশালায় কমিশনের সচিব ড. ফেরদৌস জামান সভাপতিত্ব করেন।  
ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী কোনো ধরনের হয়রানি ও নিপীড়নের শিকার হলে তার পরিচয় গোপন রাখতে হবে। এক্ষেত্রে অভিযোগকারীর  অভিযোগ দ্রুত আমলে নেওয়া এবং তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন তিনি। অন্যদিকে, অনিয়ম, হয়রানি ও নিপীড়ন ঘটনার অভিযোগ নিষ্পত্তির আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি ছড়িয়ে না দেওয়ার অনুরোধও করেন।
তিনি কমিশনের অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্টকে ইউজিসিতে একটি স্বচ্ছ অভিযোগ বাক্স স্থাপন এবং এখানে অভিযোগ পড়ছে কিনা সেটি নিয়মিত তদারকি করতে নির্দেশ দেন।
ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক ও অভিযোগ প্রতিকার ব্যবস্থার ফোকাল পয়েন্ট মৌলি আজাদের উপস্থাপনায় কর্মশালায় ২৬ জন ইউজিসি  কর্মকর্তা অংশগ্রহণ করেন।

সুত্র বাসস

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

বোরহানউদ্দিনে নিখোঁজের ৩ দিন পর খাল থেকে শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলার বিশিষ্ট কাঠ ব্যবসায়ী আবুল কালাম আর নেই

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার ও সংগীতানুষ্ঠান

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

ভোলায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি ও পুষ্টি বিষয়ে সচেতনতামূলক সভা

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

বেকারত্ব তৈরি করে এমন শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

আরও...