অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকা বিষয়ে সাবেক নির্বাচন কমিশনারদের নিয়ে ইসির কর্মশালা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

৩৯৭

নির্বাচনে পোলিং এজেন্টদের ভূমিকা বিষয়ে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়ে আগামী মাসে একটি কর্মশালার আয়োজন করছে নির্বাচন কমিশন (ইসি)।
আগামী ৪ অক্টোবর সকাল ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এই কর্মশালা অনুষ্ঠিত হবে বলে ইসি সূত্র জানায়।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেঃ জেনারেল মো. আহসান হাবিব খান (অব.) বলেন, অবাধ ভোটাধিকার প্রয়োগ জনগণের সাংবিধানিক ও সংবিধিবদ্ধ মৌলিক মানবাধিকার, দেশের নির্বাচন ব্যবস্থায় অনিয়ম ও কারচুপি, কালোটাকা ও পেশি শক্তির কারণে অবাধ ভোটাধিকার হরণ বা ব্যহত হয় বলে বিভিন্ন মহলের যে অভিযোগ তা প্রত্যাশিত হতে পারে না। এমন বিরুপ বাস্তবতাকে প্রতিহত করতে প্রার্থী তার স্বার্থে ভোটকেন্দ্রের প্রতিটি বুথের জন্য একজন করে দক্ষ ও বিশ্বস্ত পোলিং এজেন্ট নিয়োগ করে থাকেন।
তিনি বলেন, এমন বাস্তবতার আলোকে “অবাধ ভোটাধিকার প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকা” বিষয়ে একটা কর্মশালা অক্টোবরের প্রথম সপ্তাহে আয়োজন করতে যাচ্ছে নির্বাচন কমিশন। এ কর্মশালায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার/নির্বাচন কমিশনার, সাবেক জ্যেষ্ঠ নির্বাচন কমিশন কর্মকর্তা, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা অংশ নেবেন।
তিনি বলেন, কর্মশালায় নি¤েœ উল্লেখিত বিষয়গুলোর ওপর আলোচনার মাধ্যমে উদ্বুদ্ধ অনাকাক্সিক্ষত পরিস্থিতি থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে, তা হলো- নির্বাচনে অনিয়ম ও কারচুপি রোধে প্রার্থীর পক্ষে পোলিং এজেন্টের ভূমিকা কি হতে পারে?, পোলিং এজেন্ট তার প্রার্থীর পক্ষে আইন ও বিধি অনুযায়ী কিভাবে দায়িত্ব পালন করে পোলিংকে স্বচ্ছতার রুপ দিয়ে নির্বাচনকে প্রভাবমুক্ত রাখতে পারে?, নির্বাচনের ফলাফলে জনমতের প্রকৃত প্রতিফলন ঘটিয়ে কিভাবে জনপ্রতিনিধি নির্বাচিত করিয়ে আনতে পারেন, প্রার্থী কি ধরনের পোলিং এজেন্ট নিয়োগ করবেন এবং কিভাবে তাকে দায়বদ্ধ করবেন?
তিনি আরো বলেন, এই কর্মশালার মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনার মাধ্যমে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণে প্রার্থী ও পোলিং এজেন্টের ভূমিকাকে স্পস্ট করা এবং সর্বসাধারণ, বিশেষতঃ ভোটার, রাজনীতিবিদ ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের গণমাধ্যমের বদান্যতায় তা অবহিত করা।

সুত্র বাসস

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

আরও...