বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৪শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১১
৫২৪
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, স্মার্ট বাংলাদেশ হচ্ছে বঙ্গবন্ধুর সুখী -সমৃদ্ধ স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ গড়ার চূড়ান্ত পদক্ষেপ। সবার নতুন লক্ষ্য স্মার্ট বাংলাদেশ গড়া।
তিনি বলেন, পৃথিবী এখন ফিজিক্যাল ও ডিজিটাল বইয়ের সংমিশ্রণের যুগ অতিক্রম করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব ছাড়া স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয়। সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার চলমান সংগ্রাম এগিয়ে নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা জন্য সকলকে সম্মিলিত উদ্যোগে কাজ করে যেতে হবে।
মন্ত্রী শনিবার রাতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে রকমারি ডট কম আয়োজিত ‘নগদ রকমারি বেস্ট সেলার অ্যাওয়ার্ড-২০২৩’ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, কাগজের বইয়ের পাশাপাশি ডিজিটাল বই প্রকাশে এগিয়ে আসতে হবে। প্রযুক্তি ও মানুষের সমন্বয়ে একটি স্মার্ট সমাজ বিনির্মাণে চলমান কর্মসূচিতে গতি আনতে লেখক, প্রকাশক ও বিক্রেতাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ।
মন্ত্রী বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দেশে ও দেশের বাইরে বই পাঠকের হাতে পৌঁছে দিতে রকমারির পথ অনুসরণ করে অন্যদেরকেও এগিয়ে আসতে হবে। ব্যবসায়িক দিক বিবেচনায় রেখে কাগজের বইয়ের বাইরেও ডিজিটাল বই প্রকাশ ও বিক্রয়ের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
রকমারি ডট কমের চেয়ারম্যান মাহমুদ হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্িযক সেলিনা হোসেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সৌমিত্র শেখর, কথা সাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক এবং পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ-সভাপতি শ্যামল পাল বক্তৃতা করেন।
পরে মন্ত্রী নির্বাচিত লেখক ও প্রকাশকদের মাঝে বেস্ট সেলার অ্যাওয়ার্ড হস্তান্তর করেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত