অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম : মাশরাফি বিন মর্তুজা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

৩৬৮

নড়াইল ২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী  লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা বলেছেন, ‘সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইমামদের এগিয়ে আসতে হব। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামগণ। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। ধর্মীয় রীতি-নীতি, বিধি-বিধান এবং ইমামদের পরামর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। 
শনিবার (২৩ সেপ্টেম্ব) সকালে জেলার লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার আয়োজনে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। 
ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র  সৈয়দ মসিয়ুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমূখ। 
মাশরাফি বিন মর্তুজা আরো বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে। আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইমামদের বেশি ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...