অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্র ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩০

remove_red_eye

৩০২

মার্কিন যুক্তরাষ্ট্র আগামী ৭ অক্টোবর বাংলাদেশে প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন পাঠাবে।
 মার্কিন দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার আজ ঢাকাস্থ আমেরিকান সেন্টারে সাংবাদিকদের বলেন, ‘প্রতিনিধি দলটি ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে এবং এতে ছয়জন প্রতিনিধি ও সহায়তা কর্মী থাকবেন।’
তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর ঘোষণাপত্রের নীতিমালা অনুযায়ী মিশনটি পরিচালিত হবে।
ব্রায়ান বলেন, মিশনটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক পর্যবেক্ষক, নারী ও যুব দলসহ সুশীল সমাজের সংগঠন, বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা এবং বিদেশি কূটনৈতিক মিশনগুলোর সঙ্গে বৈঠক করবে।
সফর শেষে, প্রতিনিধি দলটি ইতিবাচক ধারার পাশাপাশি উদ্বেগের ক্ষেত্রগুলোকে চিহ্নিত ও বাস্তবসম্মত সুপারিশ প্রদান করে একটি গণ বিবৃতি দেবে।
মুখপাত্র বলেন, দলটি সম্ভাব্য আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসি-তে নীতিনির্ধারক ও বাংলাদেশের নির্বাচনী অখ-তা সমর্থনকারী নির্বাচনী এলাকার সাথে একাধিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে।
মুখপাত্র আরো বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই)-এর স্বাধীন ও নিরপেক্ষ যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম)-এর প্রাথমিক ভূমিকা হচ্ছে নির্বাচন প্রস্তুতি ও নিবাচনী প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান এবং নির্বাচনের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ মিশন পাঠাবে কিনা তা নির্ধারণ।

সুত্র বাসস

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

টানা বর্ষণে পানিবন্দি মনপুরা: তলিয়েছে সড়ক-ফসলের মাঠ, দুর্ভোগে লাখো মানুষ

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

তজুমদ্দিনে চাঁদার দাবীতে নারী-পুরুষকে হেনস্থার ঘটনায় আটক-৪

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্য খাতের ঘাটতি চিহ্নিত করে তা সমাধানে কাজ করছে সরকার : ডা. জুবাইদা রহমান

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

৬ দিনের বিরতির পর সংসদ অধিবেশন শুরু, চলছে প্রশ্নোত্তর পর্ব

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষায় নির্দেশনা জারি

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনায় কী কী কাজ হবে, জানালেন পানিসম্পদমন্ত্রী

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

বর্তমান সংসদকে দেশের ইতিহাসে সেরা সংসদ হিসেবে দেখতে চাই: চিফ হুইপ

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধে দল হিসেবে আ.লীগের সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

বার কাউন্সিলের লিখিত পরীক্ষা ২২ আগস্ট, চলবে চার ঘণ্টা

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

আরও...