বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২১শে সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২৮
৩৭৭
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য প্রস্তাবিত ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ডের’ আওতায় জলবায়ু অভিবাসীদের সহায়তার জন্য আন্তর্জাতিক অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োনীয়তার উপর গুরুত্বারোপ করেছেন।
তিনি ‘কাউকে পিছিয়ে না রাখার’ বৈশ্বিক প্রতিশ্রুতির অংশ হিসেবে জলবায়ু অভিবাসীদের জন্য নীতিগত সহায়তার উপর জোর দেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের ফাঁকে ‘হার্নেসিং ক্লাইমেট মোবিলিটি ফর অ্যাডাপটেশন অ্যান্ড রেজিলিয়েন্স’ শীর্ষক হাই লেভেল ব্রেকফাস্ট অব দি ক্লাইমেট মোবিলিটি সামিটে ভাষণে পররাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করেন।
ড. মোমেন জলবায়ু পরিবর্তন এবং অভিবাসন উভয় আলোচনায় জলবায়ু গতিশীলতার বিষয়টিকে মূলধারায় আনারও আহ্বান জানান।
পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জলবায়ুর ঝুঁকিপূর্ণতা এবং প্রতি বছর প্রায় সাড়ে ৬ লাখ মানুষের জলবায়ুজনিত বাস্তুচ্যুতির কারণে সৃষ্ট চ্যালেঞ্জের কথা তুলে ধরেন।
তিনি কক্সবাজারে বিশ্বের বৃহত্তম জলবায়ু অভিবাসীদের পুনর্বাসন প্রকল্পসহ দেশে জলবায়ুজনিত বাস্তুচ্যুতি মোকাবেলায় বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা শেয়ার করেন।
অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থার (আইওএম) নির্বাচিত মহাপরিচালক অ্যামি পোপের পরিচালনায় অনুষ্ঠানটির সহযোগি আয়োজক ছিল বাংলাদেশ, টুভালু, নাইজার, বতসোয়ানা, টোঙ্গা, কোমোরোস, গুয়াতেমালা, আইওএম, জাতিসংঘ সাধারণ পরিসদের সভাপতি এবং ইউএন গ্লোবাল সেন্টার অব ক্লাইমেট মোবিলিটি।
এ আলোচনায় রাষ্ট্র ও সরকার প্রধান, মন্ত্রী এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
নেতৃবৃন্দ জলবায়ু সংকটের গুরুত্বের কথা উল্লেখ করে বলেছেন, ২০৫০ সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবের কারণে ২০ কোটিরও বেশি মানুষ তাদের ঘরবাড়ি ছাড়তে বাধ্য হতে পারে।
তারা আরো বলেছেন, এর প্রভাবে মহিলা এবং মেয়েরা, যুবক, প্রতিবন্ধী ও আদিবাসী সম্প্রদায়ের লোকজন অসমভাবে ভুক্তভুগি হয়।
জলবায়ু অর্থায়নের জন্য সম্পদের সময়মতো সংগঠিতকরণ এবং প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থার বাস্তবায়ন ও উপাত্ত ব্যবস্থাপনা যে কোন সমাধানের গুরুত্বপূর্ণ দিক হিসেবে তুলে ধরা হয়েছে।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত