বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২০শে সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৫৩
৯৪৩
মলয় দে : জাতীয় শিক্ষা পদক এর ভোলায় জেলা পর্যায়ে সেরা হয়েছেন ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম। এছাড়াও জেলার আরো ১৭টি ক্যাটাগরিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা চেয়ারম্যান ও প্রতিষ্ঠান সেরার তালিকাভুক্ত হয়েছে। বুধবার সংশ্লিষ্ট কমিটি এই তালিকা প্রকাশ করেন।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম ২০২২ সালের ২৭ জানুয়ারি ভোলা সদরে দায়িত্বে আসেন। এসেই প্রাথমিক স্কুলের উন্নয়নে বিশেষ ভ‚মিকা রাখেন। স্কুলে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ গ্রæপ চালু করা , পাঠ দানের মনিটরিং, শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা , ম্যানেজমেন্ট বিষয় দেখভাল করার উপর গুরুত্বারোপ করেন। তিনি প্রধান শিক্ষক হিসেবে কালেক্টরেট স্কুলের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি নজরুল্লাহ সরকারি প্রাথমিক স্কুলের সভাপতির দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। সেরা উপজেলা নির্বাহী অফিসার ছাড়াও আরো ১৭ ক্যাটাগরিতে যারা সেরা হয়েছেন তারা হচ্ছেন, মনপুরা উপজেলা চেয়ারম্যান সেলিনা রহমান চৌধুরী, ভোলা সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন, শ্রেষ্ঠ স্কুল বোরহানউদ্দিন উপজেলার উত্তর টবগী সরকারি প্রাথমিক স্কুল, শ্রেষ্ঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি চরফ্যাশন নর্থ মাদ্রাজ কো-এন্ড সরকারি প্রাথমিক স্কুলের আহাম্মদ উল্যাহ, শ্রেষ্ঠা প্রধান শিক্ষক হয়েছেন, লালমোহন রমাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আফছার উদ্দিন আহমেদ, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা হলেন, ভোলা সদরের পারাণগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের পাপিয়া হক, শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হন পশ্চিম ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক চন্দ্র শেখর ব্র²চারী ও শ্রেষ্ঠ সহকারি শিক্ষিকা হলেন, দৌলতখান মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বিবি ফাহিমা। শ্রেষ্ঠ পিটিআই ইন্সপেক্টর হয়েছেন পিটিআই’র ইন্সপেক্টর মোঃ জিয়াউর রহমান ।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ
ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ
বরিশালে ৬ জেলার ৩০ তরুণকে নিয়ে ‘স্বাধীনতা বুটক্যাম্প’
কোস্টগার্ডের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেলেন ভোলার সন্তান রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত