অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩


ট্যানারি শিল্পে শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করতে চাই সম্মিলিত উদ্যোগ : সেমিনারে অভিমত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:৩০

remove_red_eye

৩২৩

দেশের শ্রম বিশেষজ্ঞরা বলেছেন, টেকসই উন্নয়নে চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর লক্ষ্যে ট্যানারি শিল্পে শোভন কর্ম পরিবেশ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের কোন বিকল্প নেই। সরকার, মালিক ও শ্রমিক সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ হয়ে ট্যানারী শিল্পের বিকাশ ও উন্নয়নে কাজ করতে হবে। আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়ন ও সলিডারিটি সেন্টারের  যৌথ আয়োজনে শিল্প সম্পর্ক উন্নয়নে একটি  সেমিনারে  দেশের  শ্রম বিশেষজ্ঞরা এসব অভিমত ব্যক্ত করেন।
ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আলোচনায় মূল ধারনাপত্র উপস্থাপন করেন  সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাজেরা খাতুন। সলিডারিটি সেন্টার বাংলাদেশের কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর একেএম নাসিম, ডেপুটি কান্ট্রি প্রোগ্রাম ডিরেক্টর মনিকা হার্টসেল,  প্রবীণ শ্রমিক নেতা ও শ্রম বিশেষজ্ঞ ডা. ওয়াজেদুল ইসলাম খান, বাংলাদেশ লেবার রাইটস জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আবদুল হান্নান  ও সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমুখসহ  শ্রম মন্ত্রণালয়, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর,বাংলাদেশ ট্যানার্স এ্যাসোসিয়েশন, লেবার কোর্ট বার এ্যাসোসিয়েশন, দ্যা এশিয়া ফাউন্ডেশন, জিআইজেড বাংলাদেশ, সলিডার সুইস বাংলাদেশ, ওশি ফাউন্ডেশন এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজের প্রতিনিধিরা উপস্থিত থেকে মতামত ও সুপারিশ উপস্থাপন করেন।
বক্তারা ট্যানারী শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে  পেশাগত সুরক্ষা এবং স্বাস্থ্য ও অন্যান্য শ্রম অধিকার সংক্রান্ত সমস্যার সমাধানের উপর গুরুত্ব আরোপ করে বলেন, এর মধ্যে চামড়া শিল্পে গণতন্ত্রায়ণ, পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য এবং শ্রম অধিকার নিশ্চিতকরণে আইনি ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা জরুরী। বক্তারা একইসাথে ট্যানারি শ্রমিকদের অধিকার রক্ষার জন্য বিদ্যমান জাতীয় আইন এবং আন্তর্জাতিক মানদন্ড বাস্তবায়নে তাদের সুপারিশ মালা পেশ করেন।
বিশেষজ্ঞদের প্রস্তাবিত অন্যান্য পরামর্শের  রয়েছে- মানবসম্পদ জ্ঞান ও দক্ষতার বিকাশ, মালিক পক্ষের দূরদর্শিতা এবং প্রগতিশীল ব্যবস্থাপনা নিশ্চিত করা, জীবনধারণের জন্য ন্যূনতম মজুরি প্রণয়ন, নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা, বৈষম্যহীন কর্মক্ষেত্রে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা জোরদার করা, শ্রম নেতৃত্বের বিকাশকে উৎসাহিত করা, শ্রম কল্যাণ সুবিধা বাস্তবায়ন, যৌথ দর কষাকষির অধিকার নিশ্চিত করা এবং দায়িত্বশীল ইউনিয়ন ও শ্রমিক আন্দোলনের প্রসার নিশ্চিত করা।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাজেরা খাতুন বলেন, “সরকারের সংশ্লিষ্ট সকল দপ্তরের উচিত যার যার অবস্থান থেকে শিল্পের উন্নয়নে নিজ নিজ দায়িত্ব পালন করা। শ্রমিক অধিকার নিশ্চিতে ও পরিবেশগত মান উন্নয়নে ট্যানারি মালিকদেরও উচিত আইনের সকল অনুশাসন মেনে চলা। শিল্পের উন্নয়নের সাথে সাথে শ্রমিক অধিকার অবশ্যই নিশ্চিত করতে হবে।

সুত্র বাসস





ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...