বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে সেপ্টেম্বর ২০২৩ রাত ০৮:২৯
২৯১
বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে এক সাথে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (বিএমসিসিআই)।
মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
চতুর্থ শিল্প বিপ্লব এবং খাতভিত্তিক চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সাথে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি মালয়েশিয়া থেকে বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে বিএমসিসিআইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে বিএমসিসিআইস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের প্রধান সমস্যা হলো ’ইমেজ সংকট’। সারাবিশ্বে আমরা প্রচার করেছি আমাদের সস্তা শ্রমের কথা। বাংলাদেশেও যে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, আইসিটি এক্সপার্ট সহ বিভিন্ন খাতের দক্ষ জনবল রয়েছে সেটি অন্যদের কাছে তুলে ধরতে হবে। এ সময় মালয়েশিয়াসহ সম্ভাব্য দেশগুলোতে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে এফবিসিসিআই’র সহযোগিতা চান তিনি।
আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ঘাটতির বিষয়টিও। দক্ষিণ এশিয়ার এই দেশটির সাথে এফটিএ, পিটিএ সহ অন্যান্য বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশাল ঘাটতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে একমত হয় এফবিসিসিআই এবং বিএমসিসিআই। এ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় প্রকাশ করে উভয় পক্ষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুন, মোহাম্মদ নিজাম উদ্দিন, বিএমসিসিআই এর সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ খান, সহ-সভাপতি জামিলুর রহমান, বিএমসিসিআই মহাসচিব মো. মোতাহার হোসেন খান, পরিচালক মো. মামুনুর রহমান প্রমুখ।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত