অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের সাথে কাতার সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৭ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

৪২৩

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে আজ রোববার  কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ (প্রশাসন) মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতকালে বাংলাদেশ ও কাতারের মধ্যে পারস্পারিক বন্ধুত্বপূর্ণ এবং প্রতিরক্ষা খাতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে আলোচনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কাতার মধ্য প্রাচ্যের একটি উন্নত ও প্রভাবশালী রাষ্ট্র। বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্প্রতি প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই সাথে বাংলাদেশ সশস্ত্র বাহিনী হতে কাতার সশস্ত্র বাহিনীতে সদস্যদের প্রেষণে (ডেপুটেশন) প্রেরণ সংক্রান্ত ইমপ্লিমেন্টিং এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময় কাতার সফর করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ ও কাতারের মধ্যকার প্রতিরক্ষা বিষয়ক সম্পর্ক আরও দৃঢ় ও সুসংহত করার লক্ষ্যে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ আফিসার কাতার সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ আমন্ত্রণের প্রেক্ষিতে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ (প্রশাসন) মেজর জেনারেল আব্দুল রহমান আল নাসরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফরে এসেছেন। সফরকালে এ প্রতিনিধিদল প্রতিরক্ষা উপদেষ্টা ও উর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বিভিন্ন প্রশিক্ষণ স্থাপনাসমূহ, ডিফেন্স ইন্ডাস্ট্রি ও অন্যান্য সংশ্লিষ্ট স্থাপনা পরিদর্শন করবেন। এ সফরের ফলে প্রতিরক্ষা খাতে দু দেশের সশস্ত্র বাহিনীর মধ্যকার সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...