বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:৪৬
১১০৭
মলয় দে : ভোলার ইলিশায় মেঘনা তীর সংরক্ষণের সিসি বøক আবারও নতুন করে আরেকটি পয়েন্টে ধসে গেছে। এর ফলে ইলিশা নদী বন্দরের দুই নম্বর লঞ্চ ঘাটের পল্টুনের হাই ওয়াটার র্যাম ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে বন্ধ হয়ে গেছে ওই ঘাটটি। এতে করে এই ঘাটটি নৌযান ও যাত্রীদের ব্যবহারের জন্য শুক্রবার ১৫ সেপ্টেম্বর সকাল থেকে ওই বন্ধ করে দেয় বিআইডবিøটিএ কর্তৃপক্ষ ।
ইলিশা ঘাটের ইজারাদারের ম্যানেজার মো: মহসিন জানান, বৃহস্পতিবার রাত থেকে ইলিশা লঞ্চ ঘাটের দুই নম্বর পল্টুনের র্যামের বøক ধসে যায়। শুক্রবার এটি দেড় মিটারের মত ধসে দূরে চলে যায় পল্টুন। এতে করে যাত্রী পল্টুনে উঠা নামা করা অসম্ভব হয়ে পরে। পরে আমরা বিআইডবিøটিএ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি। তারা সকালে এই ঘাটটি বন্ধ ঘোষণা করেন।
তিনি আরো জানান, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কর্নফুলী-৩,কর্ণফুলী-১৪, রাজারহাট বি, দোয়েল পাখি-১০, গ্রীনলাইন , তাসরিফ -১ ও তাসরিফ-২ এই লঞ্চগুলো ইলিশার এই দুই নম্বর ঘাটের পল্টুন দিয়ে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ও ঢাকা থেকে যাত্রী নিয়ে এ পল্টুনে ভিড়তো। তবে এখন বাকী যে দুটি ঘাট রয়েছে সে ঘাটগুলো দিয়ে যাত্রী চলাচল করছে।এছাড়াও তিনি এই ঘাটটি দ্রæত সংস্কারের দাবি জানান।
ভোলা বিআইডবিøটিএ এর সহকারী পরিচালক মো: শহিদুল ইসলাম জানান, বøক বাঁধ ধসের কারণে আমরা ইলিশা নদী বন্দরের দুই নম্বর লঞ্চ ঘাটের পল্টুনটি বন্ধ করে দিয়েছি। পানি উন্নয়ন বোর্ড আমাদের কাছে ১০ দিন সময় নিয়েছে। ওই সময়ের মধ্যে তারা ধসে যাওয়া স্থানে জিও ব্যাগ ফেলবে। তারপর আমরা আবারও দুই নম্বর ঘাটটি চালু করতে পারবো।
ভোলায় পরিবারের কাছে ফিরে পেলেন নিখোঁজ বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু
ভোলায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র্যালী
চরফ্যাসনে মোবাইল কোর্টে অভিযান দুই ফার্মেসির জরিমানা
তজুমদ্দিনে মহিষের বাছুরের ঘাস খাওয়াকে কেন্দ্র করে মারামারি
কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল
একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন
ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন, আগামীকাল ভোটগ্রহণ : সিইসি
গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে বৈঠকে বসেছেন সরকারি দলের সংসদ সদস্যগণ
কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয়
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত