অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বান্দরবানে জলাবদ্ধতা দূরীকরণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে : বীর বাহাদুর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:১২

remove_red_eye

৩৯২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, বান্দরবানের পৌর এলাকায় জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে ৭ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এ প্রকল্পগুলো বাস্তবায়ন হলে বান্দরবানের বিভিন্ন এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হবে না উল্লেখ করে তিনি বলেন,  প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বান্দরবানের গুরুত্বপূর্ণ এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য আরসিসি ড্রেইনসহ রাস্তাঘাট নির্মাণ করা হচ্ছে। আধুনিক পৌর এলাকার নাগরিক সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পার্বত্যবাসীদের জন্য আগেও বিপুল পরিমান অর্থ বরাদ্দ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় বান্দরবান পৌর এলাকায় আরও ৭ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
আজ বান্দরবান পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ৭ কোটি ৫৭ লাখ টাকার উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী এসব কথা বলেন। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিট এসব প্রকল্প বাস্তবায়ন করবে।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাস, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা, সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, বান্দরবান পৌর মেয়র সামসুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত এ সময় উপস্থিত ছিলেন।
বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে আর.সি.সি রাস্তা, আর.সি.সি ড্রেইন, নদীর ঘাটে নামার সিঁড়ি, নদীর পাড়ের আর.সি.সি রাস্তা, ড্রেইন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে উপাসিকাদের চেরাংঘর নির্মাণ ও রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করা হয়।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...