অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সোনার বাংলা গড়ে তোলা সম্ভব : আইনমন্ত্রী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৩৭২

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য ও বাংলাদেশের আরো উন্নয়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আর এই প্রচেষ্টার মাধ্যমেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলা সম্ভব।
বুধবার রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে ঢাকাস্থ কসবা উপজেলা সমিতির পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়া উপজেলা তাঁর নির্বাচনী এলাকা।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদ এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট ও ৩ নভেম্বর নৃশংস হত্যাকা-ে শাহাদাতবরণকারীদের আত্মার প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি উন্নত এবং বিশ্বে গৌরবময় মর্যাদার দেশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য সকলকে সহযোগিতা করার আহবান জানান আইনমন্ত্রী আনিসুল হক।
পুনর্মিলনী অনুষ্ঠানের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকের নিজ এলাকার মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা প্রয়োজন এবং আমরা যে যেখান থেকেই আসি না কেন, শিকড়কে ভুলে যাওয়া উচিত না।
কসবা-আখাউড়ার মানুষের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, কসবা-আখাউড়া বাংলাদেশের ইতিহাসের পাতায় একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের কথা বলতে গেলে কসবা-আখাউড়ার কথা বাদ দেয়া সম্ভব নয়। আমাদেরকে সেটা চিন্তা করতে হবে এবং আমরা কসবা-আখাউড়াকে সারা বাংলাদেশে পরিচিত করতে পারি। সে বিষয়ে আমাদের সকলকে সচেষ্ট হতে হবে।   
আইন ও বিচার বিভাগের সচিব এবং সমিতির সভাপতি মো. গোলাম সারওয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, সমিতির সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. নাজমুল হুদা খন্দকার প্রমুখ বক্তৃতা  করেন।

সুত্র বাসস

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

আরও...