বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩৩
৪০০
এডিস মশার প্রজননস্থল সম্পর্কিত কিংবা প্রজননস্থল সৃষ্টির আশঙ্কা রয়েছে এমন তথ্য দিলে সেখানে ১৫ মিনিটের মধ্যে করপোরেশনের মশককর্মী উপস্থিত হয়ে এডিস মশার প্রজননস্থল নির্মূল করবে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আজ এ কথা বলেছেন।
আজ বুধবার নগরীর ওয়ারী এলাকার ফকির চাঁন কমিউনিটি সেন্টারে '৪১ নম্বর ওয়ার্ডস্থ উন্নয়ন উৎসব' এ যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে ঢাদসিক মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, যদি আপনারা তথ্য দেন, স্টপ ওয়াচে ১৫ মিনিট সময় নিবেন, আমার মশককর্মী সেই জায়গায় উপস্থিত হয়ে যাবে। ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার প্রজননস্থল নির্মূল করবে। এর কোনো ব্যত্যয় হবে না।
এডিস মশার প্রজননস্থল নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করে ঢাদসিক মেয়র বলেন, ডেঙ্গু এখন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। সারা দেশে এখন দৈনিক প্রায় তিন হাজার রোগী হয়। দক্ষিণ সিটিতে গত সাত দিনে গড়ে পঞ্চাশের উপরে রোগী পাওয়া যায়নি বলে জানান মেয়র। এই এলাকায় ডেঙ্গু নিয়ন্ত্রণে রয়েছে, পরিপূর্ণভাবে এডিস মশা নির্মূলের আশা প্রকাশ করেন মেয়র।
সম্ভাব্য প্রজননস্থল সম্পর্কিত তথ্য দিতে আহবান জানিয়ে মেয়র বলেন, নিজ বাড়ি, আঙিনা, ছাদ ও ছাদবাগান এবং নির্মাণাধীন ভবন নিজেরা দায়িত্ব নিয়ে পরিষ্কার করবেন।
এখানে উল্লেখ্য যে, ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিয়ন্ত্রণে করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে যে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ফোন নাম্বার হলো- ০১৭০৯৯০০৮৮৮।
অনুষ্ঠানে করপোরেশনের সঙ্গীত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উন্নয়ন বিষয়ক বিশেষ জারি গানসহ বিভিন্ন ধরনের উন্নয়নমূলক গান পরিবেশন করেন।
৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সারোয়ার হাসান আলোর আয়োজন ও সভাপতিত্বে এবং করপোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে করপোরেশনের সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী আশিকুর রহমাননহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত