বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৩ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩১
৩৯৭
কেককাটা, আলোচনা সভা এবং মোনাজাতের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদরের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার ৬৯তম শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।
জন্মদিন উপলক্ষে আজ বুধবার গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত এবং গীতা পাঠ করে শেখ রেহানার ৬৯তম শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এরপর গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার নয়ন চন্দ্র ঘোষ। কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা শেখ রেহানার সম্পর্কে আলোচনায় অংশ নেন ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মোনাজাত। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা সহ ১৫ আগস্টের শহীদ ও মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনা করা হয়। প্রার্থনা করা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানার সুস্বাস্থ্য, সাফল্য, দীর্ঘায়ূ ও দেশের উন্নয়ন, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্য।
আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে উৎসবমুখর পরিবেশে কাটা হয় জন্মদিনের কেক। পরে অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের মিষ্টি ও কেক দিয়ে আপ্যায়ন করা হয়।
এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্নেহের ছোট বোন শেখ রেহানার ৬৯তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বর্ণিল সাজে সাজানো হয়েছে।
উল্লেখ্য, ১৯৫৫ সালের ১৩ সেপ্টেম্বর শেখ রেহানা ঢাকার মিটফোর্ড হাসপাতালে জন্ম গ্রহন করেন।
সুত্র বাসস
ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ
চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ
ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা
জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক
সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প
বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে
ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত