অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

১ কোটি ২২ লাখ ডলার চীনা বিনিয়োগ পেল আদমজী ইপিজেড

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪৪

remove_red_eye

৩৩৫

চীনা শিল্প প্রতিষ্ঠান মেসার্স চেরি বাটন লিমিটেড ১ কোটি ২২ লাখ মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি গার্মেন্ট এক্সেসরিজ শিল্প স্থাপন করতে যাচ্ছে। বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মেসার্স চেরি বাটন লিমিটেড আজ ঢাকায় এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর করেছে। 
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেরি বাটন লিমিটেডের চেয়ারম্যান মা মিয়েওইয়েন (জেসিকা) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 
শতভাগ বিদেশি মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি বাার্ষিক ১৬৫ কোটি পিস মেটাল বাটন, মেটাল জিপার, প্লাস্টিক বাটন, ভিসলন জিপার, নাইলন কয়েল জিপার এবং অন্যান্য এক্সেসরিজ যেমন আইলেট, রিভেট, স্টপার, ব্যাজ, বাকল, সাসপেন্ডার বাকল ইত্যাদি তৈরি করবে। কারখানাটি ১০৬৮ জন বাংলাদেশি নাগরিকের চাকরির সুযোগ সৃষ্টি করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য (অর্থ) নাফিসা বানু এবং নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

আরও...