অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বিএনপি অনির্বাচিত সরকার আনতে ষড়যন্ত্র করছে : কামরুল ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৪২

remove_red_eye

৩৮৪

বিএনপি আবারও একটি অনির্বাচিত সরকার আনতে ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। 
আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে জয় বাংলা ঐক্য মঞ্চ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। বিচার বিভাগের  উপর  নগ্ন হস্তক্ষেপের প্রতিবাদে এই আলোচনা সভার আয়োজন করা হয়। 
কামরুল ইসলাম বলেন, বিএনপি দেশের উন্নয়নকে পেছনে নিয়ে যেতেও ষড়যন্ত্র করছে। এদলটি আবারও একটি অনির্বাচিত সরকার আনতে দেশি ও আন্তর্জাতিক ষড়যন্ত্র করছে। বিএনপি নির্বাচনে না এসে সরকারের পদত্যাগ চায়। 
কামরুল ইসলাম বলেন,  ড. ইউনূসের বিরুদ্ধে সরকার কোনো মামলা করে নাই। শ্রমিকরা মামলা করেছেন। অথচ সেই বিচার নিয়ে বিভিন্ন দেশের নোবেল বিজয়ীরা হস্তক্ষেপ করেছেন। এটা একটা দেশের স্বাধীন বিচার ব্যবস্থার ওপর নগ্ন হস্তক্ষেপ। তারা মামলা স্থগিতের কথা বলতে পারেন না। তারা বলতে পারতেন, ইউনূস যেন ন্যায় বিচার পান। 
সংগঠনের চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.  ওয়াহিদুজ্জামান চাঁন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, জয় বাংলা ঐক্য মঞ্চের সাধারন সম্পাদক নাজমা কাওসার প্রমুখ।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...