অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ-যুক্তরাজ্য কৌশলগত সংলাপ কাল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৫

remove_red_eye

৩১২

একটি আধুনিক অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তোলার অঙ্গীকার নিয়ে আলোচনার জন্য বাংলাদেশ ও যুক্তরাজ্য ঢাকায় আগামীকাল  ৫ম কৌশলগত সংলাপ করবে। যুক্তরাজ্যের ফরেন, কমনওলেথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিসের (এফসিডিও) স্থায়ী আন্ডার সেক্রেটারি স্যার ফিলিপ বার্টন সংলাপে যোগ দিতে দুদিনের সফরে আজ ঢাকায় এসেছেন। আজ সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (উত্তর আমেরিকা) খন্দকার মাসুদুল আলম তাকে স্বাগত জানান।
ব্রিটিশ হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘স্যার ফিলিপের মূল আলোচ্য বিষয় হবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সভাপতিত্বে পঞ্চম যুক্তরাজ্য-বাংলাদেশ কৌশলগত সংলাপ।’ বিবৃতিতে আরো বলা হয়, যুক্তরাজ্য ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে গঠিত কৌশলগত সংলাপটি একটি আধুনিক অর্থনৈতিক, বাণিজ্য ও নিরাপত্তা অংশীদারিত্ব গড়ে  তোলার লক্ষ্যে দুই দেশের অভিন্ন অঙ্গীকারকে প্রতিফলিত করবে।
সংলাপে রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক, বাণিজ্য ও উন্নয়ন অংশীদারিত্ব এবং রোহিঙ্গা সঙ্কটসহ বৈশ্বিক, আঞ্চলিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা হবে। এই সংলাপটি দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি কপ২৮ তে সহযোগিতা, জলবায়ু অর্থায়ন, জলবায়ু প্রভাব মোকাবিলায় অভিযোজন ও খাপ খাওয়ানো এবং যুক্তরাজ্যের উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন বিনিয়োগ প্রস্তাব প্রদর্শনের সুযোগ করে দেবে। 
ব্রিটিশ হাই কমিশন জানায়, ঢাকায় অবস্থানকালে স্থায়ী আন্ডার-সেক্রেটারি রাজনীতিবিদ, সুশীল সমাজ সংগঠন, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও যুব প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ করবেন।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...