অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৬ই জুলাই ২০২৬ | ২২শে আষাঢ় ১৪৩৩

ভোলায় দুই মাসে ২৬ ধর্ষন ১১৮ নারী নির্যাতন মামলা ৭৪টি মাদকের চালান জব্ধ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:১৯

remove_red_eye

৩৭৯

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় গত দুই মাসে ২৬টি ধর্ষন ও  ১১৮ টি নারী নির্যাতন এর মামলা এবং ৭৪টি মাদকের চালান জব্ধ করা হয়েছে।
রবিবার সকালে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা বিষয়ক  সভায় এ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ তথ্য তুলে ধরেন।
 ভোলায় গেল দুই মাসে ৭৪টি মাদকের চালান জব্ধ করা হলেও  বাইরে থেকে গেছে ইবাবাসহ মাদক ব্যবসায় পুজিবিনিয়োগকারী। আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ নিয়ে ক্ষোভ জানান কমিটির সদস্যগণ।  বৈঠকে জেলা প্রশাসক আরিফুজ্জামান জানান,  বিষয়টি গুরুত্বপূর্ন কারা এই বিনিয়োগকারী। তাদের খুঁজে তালিকা তৈরী করে ব্যবস্থা নিতে  পুলিশ সুপারের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহাকে নির্দেশ দেন জেলা ম্যাজিস্ট্রেট। বৈঠকে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সম্পাদক মোঃ নজরুল ইসলাম গোলদার  অভিযোগ করেন, কোস্টগার্ডের অভিযানে ১০ হাজার পিচ ইয়াবার চালান জব্ধ করার রেকর্ড রয়েছে, তেমনি পুলিশ বাহিনীর অভিযানে কয়েক মাসে  লক্ষাধিক পিচ ইয়াবা, ও গাঁজার চালান জব্ধ করা হয়। পরিবহনকারীদের আটক করা হয়ে থাকে। কিন্তু যাদের লাখ লাখ টাকার পুঁজিতে ওই সব মাদকের চালান আসে তারা থেকে যায় আড়ালে। ফলে এদের আটক করলে  জেলায় মাদক প্রবেশ করতে পারবে না।  আগামী প্রজন্মকে বাঁচাতে হলে মাদকের চালান আসা বন্ধ করার দাবি জানান বোরহানউদ্দিন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম । অভিযোগ ওঠে,  কয়েক মাস আগে মাদক ব্যবসায়ীদের কথোপোকথন ( চট্টগ্রাম ও ভোলার মধ্যে)  ভিডিও  ও অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও তাদের আটক করা হয় নি। ওই সব মাদককারবারীদের  বিভিন্ন অফিসেও দেখা যায়। এদের চিহ্নিত করা প্রয়োজন।
অতিরিক্ত পুলিশ সুপার রিপন চন্দ্র সাহা জানান, মাদক নির্মূল করার জন্য তাদের বিশেষ টিম কাজ করছে। কোস্টগার্ড দক্ষিণ জোন কমান্ডার এর প্রতিনিধি অপারেশন অফিসার লে. মেহেদী জানান,  কোস্টগার্ড নদী অঞ্চলে কাজ করলেও ভোলায় মাদক প্রবেশ করে নৌ-পথে। গত দুই মাসে কোস্টগার্ড রেকর্ড সংখ্যক ইয়াবা জব্ধ করে । তিনিও জানান মূল হোতাদের বিনিয়োগ বন্ধ করা  গেলে মাদক চালান আসা বন্ধ হবে। এ ছাড়া আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে আগামী নির্বাচনকে সামনে রেখে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা বা মহড়া এই সব বিষয় যাতে না ঘটে সেদিকে লক্ষ্যরাখার জন্য বলা হয়। 

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

ভোলায় ব্র্যাক ব্যাংকের ২৫ বছর পূর্তি উৎসব উদযাপন

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

নিম্নচাপের কারণে উত্তাল সাগর, ২৪ ঘণ্টায় উপকূল অতিক্রম করবে

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

মনপুরায় মিয়ানমারে পাচারকালে সিমেন্ট ও সার বোঝাই ট্রলারসহ এক পাচারকারী আটক

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

ভোলা বিজনেস ফোরাম-৮৬'র প্রথম বার্ষিক সাধারণ সভা পূর্বাচলে অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

চরফ্যাশনে নজরুল বর্ষের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নতুন নীতিতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়বে: রাষ্ট্রপতি

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

নিরাপত্তার কড়াকড়িতে জনগণ যেন সরকারপ্রধান থেকে দূরে সরে না যায়: প্রধানমন্ত্রী

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যার সতর্কতা

আরও...