অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ | ২৪শে আশ্বিন ১৪৩৩

স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা: ইন্দিরা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

২৭৬

মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, সত্য, নিরপেক্ষ ও বস্তুুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশকে এগিয়ে নিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে সাংবাদিকরা। 
তিনি বলেন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমের ভুমিকার কারণে জাতি উপকৃত হচ্ছে। 
আজ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি জিস্ট পলিটেকনিক মাঠে আঞ্চলিক পত্রিকা ‘দৈনিক সভ্যতার আলো’র ৭ বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।  
তিনি আরো বলেন, গণমাধ্যমের কল্যাণে মানুষের মধ্যে সচেতনতা বাড়ছে। ফলে মানুষ এখন গুরুত্বপূর্ণ খবর পেতে চায় শুধু তাই নয়, মানুষ এখন খবরের পেছনের ঘটনাও জানতে চায়। সমাজের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে এবং নিয়মের সুফল সম্পর্কে গণমাধ্যম সবসময় ভূমিকা পালন করে।  
পত্রিকাটির সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, ইউএনও আব্দুলাহ আল মাহফুজ, শিক্ষানুরাগী, বীর মুক্তিযোদ্ধা হাফিজ আহমদ, জিস্টের দুই প্রতিষ্ঠাতা ড. এম এ মান্নান সরকার ও ড. জাকারিয়া আব্বাসী, কথা সাহিত্যক নাট্যকার আবু সুফিয়ান ।

সুত্র বাসস

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

ভোলায় প্রবাসীর স্ত্রীকে জিম্মি করে ৫ ভরি স্বর্ণালংকার লুট-পাটের অভিযোগ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

চরফ্যাশনে উপকূলীয় জেলেদের মাঝে খাদ্যসহায়তা বিতরণ

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

ভোলায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে ৩৬ হাজার মিটার জাল জব্দ ৪ জনকে জরিমানা

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

জি-৩ রুইয়ের পোনা ও মৎস্য উপকরণ বিতরণ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠক

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

সড়ক পরিবহনে নৈরাজ্য ও মাফিয়াবৃত্তির অবসান হবে : রুহুল কবির রিজভী

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে হবে দুটি সেনাক্যাম্প

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

বরিশালে তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় দুশ্চিন্তায় ২ লক্ষাধিক জেলে

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

ভোলায় ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের বর্ণাঢ্য সচেতনতামূলক র‌্যালী

আরও...