অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের শোক

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:০৭

remove_red_eye

৩০২

মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে নিহতের ঘটনায় জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি গভীর শোক প্রকাশ করেছেন।  
আজ এক শোক বার্তায় বিরোধীদলীয় নেতা মরক্কোর এই বিপদের সময় বাংলাদেশ সরকারকে প্রয়োজনীয় সবধরনের সাহায্য-সহযোগিতার জন্য আহ্বান জানান।  বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ আরো বলেন, এই ভয়াবহ ভূমিকম্পে মরক্কোর  জনগণের জানমালের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। 
তিনি আশা প্রকাশ করেন, মরক্কো সরকার ও জনগণ  ভূমিকম্পের ক্ষয়ক্ষতি দ্রুততম সময়ে কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং আহতরা দ্রুত চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠবেন। 
বিরোধীদলীয় নেতা আরও বলেন,"এই ভয়াবহ দুর্যোগে নিহত ও আহত সকলের পরিবারের সদস্য এবং মরক্কোর জনগণের সাথে আমরাও গভীরভাবে শোকাহত।"
বিরোধীদলীয় নেতা নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সুত্র বাসস

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

আরও...