অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ | ২০শে আশ্বিন ১৪৩৩

ভোলায় ৪৩টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে চেক বিতরণ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৩ রাত ০৯:৩৪

remove_red_eye

৪১৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলা সদর উপজেলার ৪৩টি নিবন্ধীত স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ১২ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আরিফুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এসব চেক তুলে দেন। জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আমাদের সমাজ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের সমান অবদান রয়েছে। আর স্বেচ্ছাসেবী মহিলা সমিতিগুলো সমাজের পিছিয়ে পড়া নারীদের কল্যাণে কাজ করছে। কাউকে পিছিয়ে রেখে কখনো কোন জাতি এগিয়ে যেতে পারেনা। তাই সরকারের পক্ষ থেকে নারীদের উন্নয়নে এই অনুদানের চেক বিতরণ করা হচ্ছে।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো: ইকবাল হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চামেলি বেগম, নারী নেত্রী অধ্যক্ষ সাফিয়া খাতুনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী মহিলা সমিতির নেত্রীবৃন্দ।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক জানান, জেলার ৭ উপজেলায় ২০২২-২৩ অর্থ বছরের মোট ১’শ ১৮টি স্বেচ্ছাসেবী মহিলা সমিতির মাঝে ৩৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হবে। এর মধ্যে ক শ্রেণীর সমিতি পাচ্ছে ৪০ হাজার, খ শ্রেণীর ৩০ হাজার ও গ শ্রেণী ২৫ হাজার টাকা। খুব শিগ্রই অনান্য উপজেলায় চেক বিতরণ করা হবে।

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা ২২ দিন নদীতে ইলিশসহ সব ধরনের মাছ ধরা বন্ধ

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী

আরও...