বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩
২৮২
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ বিএনপি-জামায়াত চক্রের সঙ্গে এ দেশের জনগণ নেই। এজন্যই তারা এখন বিদেশী প্রভুদের কাছে ধরনা দিচ্ছে।
আজ বৃহষ্পতিবার দুপুরে কুষ্টিয়া সদর উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে যোগদানের পূর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারস্বরূপ মাদ্রাসা ছাত্র-ছাত্রীদের মাঝে ট্যাবলেট বিতরণ, ক্যানসার, লিভার সিরোসিসসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, পল্লী উন্নয়ন ব্যাংকের আওতায় ক্ষুদ্রঋণের অর্থ প্রদান, কৃষকদের প্রণোদনা হিসেবে গ্রীষ্মকালীন সময়ের পেঁয়াজ ও মাসকালাইয়ের বীজ এবং সার বিনামূল্যে বিতরণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাহবুব উল আলম হানিফ বলেন, বিদেশী প্রভুরা এদেশের ক্ষমতার পরিবর্তন করতে পারবে না, কারণ এদেশের ক্ষমতার মালিক জনগণ। তাই জনগণ যতদিন চাইবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ততদিন ক্ষমতায় থাকবেন।
পরে হানিফ কুষ্টিয়া সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
কুষ্টিয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতীম শীলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবু তৈয়ব বাদশা প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় মাহবুব উল আলম হানিফ বলেন, এ দেশে মুসলিম ধর্মের মানুষের জন্য সব চেয়ে বেশি কাজ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনিই প্রথম ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা সহ ব্যাপক কাজ করেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দেশে ৫৬০টি মডেল মসজিদ, কওমী মাদ্রাসাকে সরকারীকরণসহ মসজিদ ভিত্তিক ইসলামী সাংস্কৃতিক চর্চা কেন্দ্র স্থাপনসহ ব্যাপক উন্নয়ন করেছেন।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মারা গেলে তার বিচার করা হবে মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যারা নিজ দলের প্রতিষ্ঠাতার হত্যার বিচার করে নাই তাদের কাছে কোন ব্যক্তির বিচার পাওয়ার কোন সুযোগ নাই।
পরে বিকেলে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া সরকারী কলেজে নব-নির্মিত নতুন ১০তলা ভবনের উদ্বোধন করেন।
সুত্র বাসস
জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ
বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়
পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান
স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি
তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?
জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক