ইসতিয়াক আহমেদ
প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ রাত ১০:২৪
৮৮৮
ইসতিয়াক আহমেদ : বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ২০২৩ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে সম্মিলিত মেধাতালিকায় ৯ম স্থান অর্জন করেছেন ভোলার মেয়ে ফারিহা জাহান । তিনি ঢাকার তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা থেকে ২০২৩ সালের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে এই সাফল্য অর্জন করে। তার এই সাফল্যে ভোলাকে গর্বিত করেছে। ফারহিয়া পড়ালেখা করে ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে। ফারিহা জাহান ভোলা পৌরসভার চরনোয়াবাদ এলাকার ডাচবাংলা ব্যাংকের এজেন্ট মোঃ সাইদুর রহমান মাসুদ ও গৃহীনী সুইটি জাহানের মেয়ে। ফারিহার এই সাফল্যে তার পিতা মাতা, মাদ্রাসার শিক্ষক ও ভোলাবাসী আনন্দিত ও গর্বিত। ফারিহা শহীদ আনোয়ার স্কুল এন্ড কলেজ ভর্তি হয়েছেন।
দাখিল পরীক্ষায় বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯ম স্থান অধিকারকারী ফারিহা জাহান বলেন, ছোটবেলা থেকে আমি লেখাপড়ায় মনোযোগী হওয়ায় আমার বাবা আমাকে ঢাকায় তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন। আমি সবসময় একজন ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে আসছি। সে লক্ষ্য নিয়ে পড়ালেখা করে ভালো রেজাল্ট করার চেষ্টা করেছি। তারই সাফল্য হিসেবে বাবা-মা ও শিক্ষকদের দোয়া ও ভালোবাসায় আমি ২০২৩ সালের দাখিল পরীক্ষায় বোর্ডের মধ্যে বিজ্ঞান বিভাগে ৯ম স্থান অধিকার করতে সক্ষম হয়েছি। আগামী এইচএসসি পরীক্ষায়ও ভালো ফলাফল করতে চাই। আমার স্বপ্ন হচ্ছে ডাক্তার হয়ে মানুষকে চিকিৎসা সেবা দেওয়া। আমি যাতে ভবিষ্যতে ডাক্তার হতে পারি সে জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
ফারিহার পিতা সাইদুর রহমান মাসুদ বলেন, মেয়ের এমন সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। সে ভালো ফলাফল করে আমাদের, প্রতিষ্ঠানের ও ভোলার মুখ উজ্জল করেছে। সে ছোট বেলা থেকেই পড়ালেখায় ভালো হওয়ায় তাকে ঢাকায় ভর্তি করিয়েছি। আজ সে ভালো ফলাফল করেছে পিতা হিসেবে এটা অত্যন্ত আনন্দের ও গর্বে। সে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে চায়। ফারিহা যাতে ডাক্তার হতে পারে সে জন্য ভোলাবাসীর কাছে দোয়া কামনা করছি।
মনপুরায় বিদ্যুৎ সরবরাহ নিয়ে কর্মকর্তা ও গ্রাহকদের মধ্যে সংঘাত, আহত-৫
ভালোবাসার এক অদ্ভুত রসায়ন মান্নান স্যার
লালমোহনে মা ইলিশ সংরক্ষণে টাস্কফোর্সের সভা
লালমোহনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
তজুমদ্দিনে ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গণপিটুনির পর পুলিশের হেফাজতে গিয়াস
ভোলায় তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে কমিউনিটি আউটরিচ সভা
দৌলতখানে সদ্য যোগদানকৃত শিক্ষকদের এমপি হাফিজ ইব্রাহিমের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা
বিশ্ব শিক্ষক দিবসে ভোলায় শিক্ষকদের মর্যাদা ও সুরক্ষার আহ্বান
বিশ্ব বসতি দিবসে ভোলায় পরিকল্পিত বসতি গড়ার আহ্বান
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত