অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৭ই জুলাই ২০২৬ | ২৩শে আষাঢ় ১৪৩৩

প্রতিক্রিয়াশীল জঙ্গীবাদী শক্তি যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে: মেয়র তাপস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৩ সন্ধ্যা ০৬:৫৯

remove_red_eye

৩০৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গীবাদী শক্তি যেন এদেশে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
আজ বিকেলে রাজধানীর পলাশী মোড়ে কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ২০২৩ এর অংশ হিসেবে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটি আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল পূর্ববর্তী সংক্ষিপ্ত সভায় উদ্বোধকের বক্তব্যে মেয়র এ কথা বলেন।        
ব্যারিস্টার শেখ তাপস বলেন, "আজকের এই জন্মাষ্টমী উৎসব হতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যেন সেই প্রতিক্রিয়াশীল, সাম্প্রদায়িক ও জঙ্গিবাদী শক্তি এই বাংলাদেশে আর মাথা উঁচু করে দাড়াতে না পারে। এবার আমাদের সংগ্রাম হবে, সেই সাম্প্রদায়িক-প্রতিক্রিয়াশীল শক্তিকে বাংলাদেশ থেকে চিরতরে নির্মূল করে ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন পূরণ করার।"
২০০১-২০০৬ সালে তৎকালীন সরকারের আমলে সংগঠিত নানা অপকর্ম তুলে ধরে তিনি বলেন, "৭৫ এর পরে যারা এদেশকে একটি জঙ্গী রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, যারা সাম্প্রদায়িক ও ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারা ২০০১-২০০৬ সালে আবারও এই বাংলাদেশকে একটি ব্যর্থ ও কালো তালিকাভূক্ত রাষ্ট্রে পরিণত করেছিল। ২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনের পরে সেই শক্তি সারা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়সহ সকল সম্প্রদায়ের মানুষের ওপরে অকথ্য নির্যাতন, অত্যাচার শুরু করেছিল। বাড়ি-ঘরে আক্রমণ, ডাকাতি, ধর্ষণ করে তারা হিন্দু সম্প্রদায়কে তাদের বাড়ি-ভিটা থেকে উচ্ছেদ করেছিল। পরে জননেত্রী শেখ হাসিনা বিপুল ভোটে বিজয় লাভ করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে রূপান্তর করেছেন।"
মেয়র এ সময় সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমীর শুভেচ্ছা ও অভিনন্দন জানান। 
পরে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে জন্মাষ্টমী মিছিলের উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী মো. সেলিম, মহানগর সর্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক রমেন ম-ল এবং করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে ৫ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন দাস, ২৪ নম্বর ওয়ার্ডের মো. মোহাদ্দেস হোসেন জাহিদ, ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল সান্টু ও ২৬ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হাসিবুর রহমান মানিক উপস্থিত ছিলেন।

সুত্র বাসস

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, হতে পারে অতি ভারী বর্ষণ

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

বাংলাদেশের সাথে জাতিসংঘের অংশীদারিত্ব আরও জোরদার করার প্রত্যয়

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর আহ্বান

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

তিনদিক থেকে পরমাণু হামলার প্রস্তুতি চীনের, ঘনিয়ে আসছে নতুন যুদ্ধ?

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

জুনে বিজিবির অভিযানে ৩০৭ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ, আটক ৫৪৪

আরও...